Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ম্যাচের পর চূড়ান্ত নোংরামি আর্জেন্টিনার? স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালের সংঘাতের সম্পূর্ণ কথোপকথন এলো প্রকাশ্যে…

    1 week ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপ (FIFA World Cup 2026) অভিযানের শেষটা ভাল হয়নি গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার (Argentina)। তাদেরকে রীতিমতো বলের পেছনে ছুটিয়ে ছুটিয়ে নাকাল করেছেন স্পেনের (Spain) ফুটবলাররা। শেষপর্যন্ত যে আর্জেন্টিনা মাত্র ১-০ ফলে হেরে মাঠ ছাড়ে, তার মূল কারণ ছিলেন গোলরক্ষক এমি মার্টিনেজ। তিনি গোলপোস্টের নীচে না থাকলে হয়তো অপমানের বোঝা আরও বাড়তো আর্জেন্টিনার। তবে ম্যাচ শেষে মেজাজ হারিয়ে শিরোনামে এসেছেন আর্জেন্টিনার ফুটবলাররা।

    এদিন গোটা ম্যাচে কার্যত আর্জেন্টিনাকে বল ছুঁতেই দেয়নি স্পেন। ফলস্বরূপ ম্যাচের মাঝেই নোংরা ট্যাকেল করা শুরু করেন আর্জেন্টিনার ফুটবলাররা। ফলস্বরূপ নির্ধারিত সময়ের শেষদিকে এসে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে। এরপরে খেলা শেষে আরও উত্তপ্ত হয় পরিস্থিতি। মাঠের মধ্যেই হাতাহাতি, ধাক্কাধাক্কি হয় আর্জেন্টিনা ও স্পেনের ফুটবলারদের।

    এদিন ম্যাচের শেষে অতি আগ্রাসী ভঙ্গিতে দেখা যায় মেসির সতীর্থদের। কিন্তু হঠাৎ কি কারণে বিবাদ বাদে দুই দলের ফুটবলারদের মধ্যে। এবার সেই কারণও এসেছে প্রকাশ্যে। ম্যাচের শেষে স্পেনের কয়েক জন ফুটবলার আবেগে ভেসে আনন্দে মাঠে দৌড়াদৌড়ি শুরু করেন। উল্টোদিকে মেসিদের মতো কয়েক জন হতাশ হয়ে মাঠেই শুয়ে পড়েন। কিন্তু এই ঝামেলার শুরু হয় আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি স্প্যানিশ অধিনায়ক রদ্রিকে কটু কথা বলতে শুরু করলে।

    আরও পড়ুন: FIFA প্রেসিডেন্টকে সরাসরি অগ্রাহ্য করলেন মেসি! আর্জেন্টিনা ক্যাপ্টেনের অবসর নিয়ে বড় আপডেট দিলেন স্কালোনি

    আর্জেন্টাইন ডিফেন্ডার রদ্রিকে বলেন, “কথা কম বলতে শেখো মূর্খ। আগের সপ্তাহ জুড়ে ভুলভাল কাঁদুনি গেয়েছ। তুমি আর লাপোর্তে একের পর এক অভিযোগ করেছ। রেফারিকে নিয়ে তোমাদের অনেক অভিযোগ ছিল। বড্ড বেশি কথা বলছো, আর এটা একেবারেই ঠিক করোনি।” এরপর রদ্রি পরিণত মনস্কতার পরিচয় দেন এবং নিজের একসময়ের ক্লাব সতীর্থকে ভদ্রভাবে সকলের সম্মান রেখে কথা বলতে অনুরোধ জানান। কিন্তু তাতে লাভ হয়নি।

    আরও পড়ুন: বিশ্বকাপের পাশাপাশি মেসির হাতের মুঠো থেকে গোল্ডেন বলও চুরি করে নিলেন স্পেন অধিনায়ক রদ্রি! হতাশ ভক্তরা

    এরপর লিয়ান্দ্রো পারাদেস এই ঝামেলায় অংশ নিলে পরিস্থিতি আরও খারাপ হয়। কথা কাটাকাটি গড়ায় হাতাহাতি অবধি। স্পেনের ফুটবলার এরিক গার্সিয়া ও গাভির গায়ে হাত তোলেন আর্জেন্টাইন ফুটবলার। পরিস্থিতি সামলান আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তবে পারাদেসের এই ব্যবহার চূড়ান্ত নিন্দা কুড়িয়েছে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে।

     

    Click here to Read More
    Previous Article
    Riju Dutta: 'আমি চটিও নয়-বালিশও নয়, আমি বাড়িতেই শহীদদের শ্রদ্ধা জানাবো' বিস্ফোরক ঋজু দত্ত | 21 July
    Next Article
    আজকের রাশিফল ২১ জুলাই, বিপত্তারিণী পুজোর দিন পারিবারিক জীবন সুখের হবে এই ছয় রাশির

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment