Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মুহূর্তের মধ্যে ধ্বংস হবে শত্রুপক্ষের ট্যাঙ্ক-বাঙ্কার! ভারতীয় সেনা কিনতে চলেছে শক্তিশালী রকেট লঞ্চার

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভারতীয় সেনাবাহিনী (Indian Army) আরও শক্তিশালী হচ্ছে। এই আবহেই সেনাবাহিনী এবার তার পদাতিক বাহিনী তথা ইনফ্যান্ট্রিকে (Infantry Firepower) অত্যাধুনিক করে তোলার লক্ষ্য একটি বড় পদক্ষেপ গ্রহণ করছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সেনাবাহিনী ৪৫০টি কার্ল গুস্তাফ মার্ক-৪ (৮৪মিমি) হালকা রকেট লঞ্চার ( 450 Carl Gustaf Mk-IV Rocket Launchers) কেনার জন্য একটি রিকোয়েস্ট ফর প্রপোজাল (RFP) জারি করেছে। এই নতুন লঞ্চারগুলি পুরনো মার্ক-থ্রি সিস্টেমকে প্রতিস্থাপন করবে বলেও জানা গিয়েছে।

    ভারতীয় সেনা (Indian Army) কিনতে চলেছে শক্তিশালী রকেট লঞ্চার:

    এই নতুন মার্ক-৪ লঞ্চারগুলি হবে আরও হালকা, অধিক নির্ভুল এবং নির্ভরযোগ্য। এগুলির ওজন ৭ কেজিরও কম হবে। ফলে সেনাদের জন্য এগুলি বহন করা সহজ হবে। এই লঞ্চারগুলির কার্যকর রেঞ্জ হবে ৩৫০ থেকে ৮০০ মিটার। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এগুলি -২০ ডিগ্রি থেকে +৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় কাজ করতে সক্ষম হবে। এর মানে হল, এগুলি প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) অবস্থিত লাদাখের উঁচু বরফাবৃত চূড়া থেকে শুরু করে নিয়ন্ত্রণ রেখায় (LoC) অবস্থিত রাজস্থানের মরুভূমি পর্যন্ত সব ধরণের পরিবেশে ব্যবহার করা যেতে পারে।

    Indian Army is going to buy powerful rocket launcher, know the details.

    সব ধরণের আবহাওয়ায় কাজের দক্ষতা: জানিয়ে রাখি যে, ভারতীয় সেনাবাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে মোতায়েন রয়েছে। তাই, অস্ত্রটির সকল আবহাওয়ায় ভালোভাবে কাজ করা অপরিহার্য। এই কারণে, RFP-তে উল্লেখ করা হয়েছে যে লঞ্চারটিকে অবশ্যই -২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় নিরবচ্ছিন্নভাবে কাজ করতে হবে। এর মানে হল, হিমালয়ের বরফাবৃত অঞ্চল থেকে শুরু করে রাজস্থানের উত্তপ্ত মরুভূমি পর্যন্ত যেকোনও জায়গায় এটি মোতায়েন করা যেতে পারে।

    আরও পড়ুন: মহারাষ্ট্রে প্রবল বন্যায় নদীতে ভেসে গেল ৩,০০০ LPG সিলিন্ডার! জনসাধারণকে সতর্ক করল প্রশাসন

    সীমান্ত নিরাপত্তা জোরদার হবে: উল্লেখ্য যে, এই ব্যবস্থাটি ভারতীয় সেনাবাহিনীর অ্যান্টি-ট্যাঙ্ক ও বাঙ্কার ধ্বংসের ক্ষমতাকে শক্তিশালী করবে এবং সীমান্তে মোতায়েন পদাতিক বাহিনীর গোলাবর্ষণের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। মনে করা হচ্ছে যে, এর ফলে পদাতিক সৈন্যদের পক্ষে তাদের শত্রুদের নিষ্ক্রিয় করা আরও সহজ হবে। এছাড়াও, সীমান্ত নিরাপত্তা আগের চেয়ে আরও জোরদার হবে।

    আরও পড়ুন: বড় পদক্ষেপ কেন্দ্রের! একাধিক ইলেকট্রনিক্স উপকরণের ক্ষেত্রে শুল্ক মকুব, দাম কমবে মোবাইল-ল্যাপটপের?

    ১ বছরের মধ্যে সেনাবাহিনীর কাছে লঞ্চার সরবরাহ করতে হবে: RFP অনুযায়ী, নির্বাচিত কোম্পানিকে এই চুক্তি পাওয়ার ১২ মাস বা এক বছরের মধ্যে সেনাবাহিনীর কাছে সমস্ত লঞ্চার সরবরাহ করতে হবে। এছাড়াও, কোম্পানিকে ১৫ বছরের প্রোডাক্ট সাপোর্ট এবং ২৪ মাসের ওয়ারেন্টি প্রদান করতে হবে। সরকার এই টেন্ডারে এটাও স্পষ্ট করে দিয়েছে যে, ভারতের সঙ্গে স্থল সীমান্ত রয়েছে এমন দেশগুলির কোন সংস্থা এতে অংশ নিতে পারবে না।

    Click here to Read More
    Previous Article
    রাজনীতিতে প্রসেনজিত? নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তুঙ্গে জল্পনা
    Next Article
    ডার্ক কমেডি তে নতুন চমক- OTT তে আসছে ভার্জিনপুর। New series Bengali series

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment