Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘মোহনবাগানকে নিয়ে কোনও আবেগ নেই’, শনিবারের ডার্বির আগে হুঙ্কার ইস্টবেঙ্গলের নতুন কোচ হাবাসের

    4 days ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ রাত পোহালেই ডুরান্ড কাপের (Durand Cup 2026) কলকাতা ডার্বি (Kolkata Derby)। বিশ্বকাপের আমেজ কাটতে না কাটতেই ফের একবার দেশীয় ফুটবলে দাপট দেখানোর লক্ষ্যে নিজের প্রিয় দলের হয়ে গলা ফাটাতে চলেছেন ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান (Mohun Bagan) সমর্থকরা। গত মরশুমটা দুর্দান্ত কেটেছিল লাল হলুদ শিবিরের। এবারে সেই সাফল্যকে দীর্ঘায়িত করার পরিকল্পনা নিয়ে অভিজ্ঞ কোচ আন্তোনিও লোপেজ হাবাসকে (Antonio Lopez Habas) দলের সঙ্গে যুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট। আর কোচ হিসেবে মাঠে তার প্রথম প্রতিপক্ষ হতে চলেছে তারই প্রাক্তন ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস।

    একসময় তার কোচিংয়ে আকর্ষণীয় সাফল্য পেয়েছিল এটিকে মোহনবাগান। নাম বদলালেও হাবাসের সেই সাফল্য মুছে ফেলা যাবে না সবুজ-মেরুণ জার্সির ঐতিহ্য থেকে। নিজের পুরোনো দল এবার তার সামনে দাঁড়িয়ে চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে। হাবাসের মনে কি বাড়তি কোনও আবেগ রয়েছে পুরোনো শিবিরের প্রতি। ম্যাচ পূর্ববর্তী সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের মুখোমুখি হতে হয় স্প্যানিশ কোচকে।

    কিন্তু হাবাস সাংবাদিক সম্মেলনে নিজের চিরপরিচিত পেশাদারী সুর বজায় রেখেছেন। সরাসরি তিনি জানিয়ে দিয়েছেন যে মোহনবাগানকে নিয়ে কোনও বাড়তি আবেগ কাজ করছে না তার মনের গভীরে। বরং ইস্টবেঙ্গলকে এই মরশুমের প্রথম কলকাতা ডার্বি জেতানোর ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।

    আরও পড়ুন: মেসিকে আবার ফাইনাল খেলার সুযোগ দিতে হবে! FIFA-র ওপর প্ৰবল ক্ষুব্ধ আর্জেন্টিনা সমর্থকরা করছেন সই সংগ্রহ

    তবে ডার্বির আগে প্রস্তুতির জন্য যে পর্যাপ্ত সময় পাওয়া যায়নি, সেটা স্বীকার করে নিয়েছেন ইস্টবেঙ্গল কোচ। তিনি সরাসরি বলেছেন, “ডার্বির মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রয়োজনীয় প্রস্তুতির জন্য সময় পাওয়া যায়নি। আমি আমাদের দল নিয়ে ভাবছি, উল্টোদিকে কারা রয়েছে সেই নিয়ে মাথা ঘামাচ্ছি না। এত কম সময়ে দলের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে এগোনো খুব কঠিন। আগে কি হয়ে গেছে সেই নিয়ে ভাবছি না। একসময় মোহনবাগান সমর্থকদের নিয়ে খুশি ছিলাম, আজ আমি ইস্টবেঙ্গলকে নিয়েও গর্বিত। দলগঠন দুর্দান্ত হয়েছে। আরও কয়েকজন ভারতীয় ফুটবলার যোগ দেবে, তারা আসলে স্কোয়াডটা সম্পূর্ণ হবে।”

    আরও পড়ুন: FIFA প্রেসিডেন্টকে সরাসরি অগ্রাহ্য করলেন মেসি! আর্জেন্টিনা ক্যাপ্টেনের অবসর নিয়ে বড় আপডেট দিলেন স্কালোনি

    এবছর কলকাতা লিগে অসাধারণ ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল। সেই দলের কিছু তরুণ ফুটবলার এই ডার্বিতে মাঠে নামবেন। বিষ্ণু, জিকসনের মতো অভিজ্ঞ ফুটবলাররাও তৈরি। তবে এই বছর দলে যোগ দেওয়া দুই গুরুত্বপূর্ণ ভারতীয় ফুটবলার বরিস সিং, দানিশ ফারুখকে পাওয়া যাবে না। মোহনবাগান ছাড়াও সাউথ ইউনাইটেড এফসি ও সিআইএসএফ প্রটেক্টরস এফসির বিরুদ্ধে গ্রূপপর্বে লড়তে হবে ইস্টবেঙ্গলকে।

     

    Click here to Read More
    Previous Article
    Bengali Cinema: মহানায়কের প্রয়াণ দিবসে বিশেষ অনুষ্ঠান নন্দনে
    Next Article
    CJP PROTEST | জুতো-লাঠি-ছাতা-বোতল ছুঁড়ে আক্র.মন!ছাত্র আন্দো.লনের নামে চূড়ান্ত অস.ভ্যতামি ধর্মতলায়

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment