Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘মমতাকে মিস করবেন’, জবাবে মুখ খুললেন ফিরহাদ! বলেই ফেললেন….

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক : একুশে জুলাই মানেই তৃণমূল কংগ্রেসের কাছে রাজনৈতিক বার্তার দিন। এতদিন এই বিশেষ দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দলের প্রথম সারির নেতাদের দেখা যেত একই মঞ্চে। তবে এ বছর সেই পরিচিত ছবি দেখা যাবেনা। তবে কি ফিরহাদ হাকিম (Firhad Hakim) মিস করবেন কালীঘাট শিবিরের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন ফিরহাদ।

    ২১ জুলাইয়ের মঞ্চে মমতাকে মিস করবেন ফিরহাদ (Firhad Hakim)?

    এবারের শহিদ দিবসে মুখ্যমন্ত্রী থাকবেন বিড়লা তারামণ্ডলের সভামঞ্চে, আর কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম থাকবেন গান্ধী মূর্তির সামনে আয়োজিত পৃথক অনুষ্ঠানে। রবিবার গান্ধী মূর্তির সামনে একুশে জুলাইয়ের প্রস্তুতি পর্যালোচনা করতে পৌঁছেছিলেন ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গে ছিলেন ঋতব্রত শিবিরের চেয়ারম্যান অরূপ রায়। মঞ্চের প্রস্তুতি ঘুরে দেখার পর সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হন কলকাতা বন্দরের বিধায়ক।

    সেই সময় ফিরহাদের কাছে জানতে চাওয়া হয়, এ বছর একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে না থাকায় তাঁকে কি মিস করবেন? তবে এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে চাননি তিনি। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় শুধু বলেন, “মিটিংয়ে বলব।” ঋতব্রত শিবিরের আয়োজিত অনুষ্ঠানে শহিদ পরিবারগুলিও উপস্থিত থাকবেন কি না, এই প্রশ্নের জবাবে ফিরহাদ জানান, “আমরা আমন্ত্রণ জানিয়েছি। আশা করি, সবাই আসবেন। সেদিন আমরা যারা শহিদ হতে পারতাম, তাদের বেশিরভাগ মানুষই ওইদিন এখানে থাকব। যতদিন বেঁচে থাকব, একুশে জুলাই শহিদ তর্পণ করে যাব। একুশে জুলাই শহিদ পরিবাররা থাকবে, যারা শহিদদের পাশে দাঁড়িয়ে লড়াই করেছে, তারা থাকবে।”

    অন্যদিকে, অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে অরূপ রায় বলেন, “আমাদের একুশের জুলাইয়ের মঞ্চে সব শহিদ পরিবার আসবে। শহিদ পরিবারের লোকজনদের সামনের সারিতে বসানো হবে। তারপর নেতৃত্ব বসবে। আমরা কতটা বিজেপি বিরোধী, সেটা বক্তব্যের মাধ্যমে এবং কাজের মাধ্যমে বুঝিয়ে দেব।”

    Firhad Hakim will miss Mamata, what did he say?

    আরও পড়ুন : তীর্থযাত্রীদের জন্য বড় সতর্কতা! ধস-হড়পা বানে ১১ জনের মৃত্যু, বন্ধ অমরনাথ ও বৈষ্ণোদেবী যাত্রা

    মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে কি না, সেই প্রশ্নও ওঠে সাংবাদিকদের তরফে। তার উত্তরে অরূপ রায় বলেন, “মহাত্মা গান্ধীর ছবি রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রয়েছে, নজরুল ইসলাম এবং বাবাসাহেব আম্বেদকরের ছবি রয়েছে। এই চারজনের ছবি রেখেছি আমরা।”‌ এবারের একুশে জুলাই তাই শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, দলীয় অন্দরের নতুন সমীকরণ এবং আলাদা আয়োজন নিয়েও কৌতূহল তৈরি করেছে। দুই মঞ্চে পালিত হতে চলা এই দিনকে ঘিরে রাজনৈতিক মহলের নজর এখন সম্পূর্ণভাবে তৃণমূলের কর্মসূচির দিকেই।

    Click here to Read More
    Previous Article
    তীর্থযাত্রীদের জন্য বড় সতর্কতা! ধস-হড়পা বানে ১১ জনের মৃত্যু, বন্ধ অমরনাথ ও বৈষ্ণোদেবী যাত্রা
    Next Article
    বিধানসভায় ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment