Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মেট্রোর কাজের জেরে চিংড়িঘাটায় যান চলাচলে নিয়ন্ত্রণ, কোন পথে চলবে গাড়ি জানাল পুলিশ

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষা ও আইনিজড কাটিয়ে অবশেষে শুরু হতে চলেছে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের (Chingrighata Metro) কাজ। জানা যায় পনের মে থেকে এই কাজ শুরু হবে। আর এই কাজের ফলেই শুক্রবার থেকে চিংড়িঘাটা মোড়ে বিশেষ যাননিয়ন্ত্রণে সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ।

    শুক্রবার থেকে চিংড়িঘাটায় বদলাবে যান চলাচল (Chingrighata Metro)

    জানা যায় এই কাজের জন্য দুই দফায় মোট ১২০ ঘন্টায় ইএম বাইপাসের একাংশে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি চিংড়িঘাটার মেট্রোর কাজ শুরু করার জন্য ইতিমধ্যে ট্রাফিক নির্দেশিকা প্রকাশ করেছে কলকাতা পুলিশ (Chingrighata Metro)।

    Chingrighata Metro traffic movement will change starting friday

    আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশে বড় সাফল্য, পাশের হারে ছেলেদের টপকাল মেয়েরা

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে আগামী শুক্রবার রাত আটটা থেকে ১৮ মে সোমবার সকাল আটটা পর্যন্ত টানা ৬০ ঘণ্টা উত্তরমুখী যান চলাচলে আংশিক নিয়ন্ত্রণ থাকবে। এরপর দ্বিতীয় পর্যায়ে ২২ মে শুক্রবার রাত আটটা থেকে ২৫ মে সোমবার সকাল আটটা পর্যন্ত আরও ৬০ ঘণ্টা দক্ষিণমুখী যান চলাচলে নিয়ন্ত্রণ করা হবে।

    May be an image of text

    এছাড়াও প্রথম পর্যায়ের কাজ চলাকালীন চিংড়িঘাটা ফ্লাইওভারের নীচে চিংড়িঘাটার কাছে ইএম বাইপাসের পশ্চিম অংশ বন্ধ রাখা হবে। দ্বিতীয় পর্যায়ে চিংড়িঘাটা মোড় সংলগ্ন ইএম বাইপাসের পূর্ব অংশে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। ফলে ওই সময় একাধিক রুটে যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে।

    এমনকি কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, সল্টলেক, উল্টোডাঙা এবং বিমানবন্দরমুখী সমস্ত উত্তরমুখী যানবাহনকে এনএক্স হোটেলের সামনে থেকে মেট্রো ভায়াডাক্টের নীচে তৈরি নতুন ডাইভারশন রোড ব্যবহার করে চিংড়িঘাটার দিকে যেতে হবে। আর যেসব গাড়ি সাধারণত চিংড়িঘাটা ফ্লাইওভার ব্যবহার করে সল্টলেকের দিকে যায়, তাদের চিংড়িঘাটা ক্রসিং হয়ে ইএম বাইপাস-ব্রডওয়ে রুট ব্যবহার করে বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকার দিকে যেতে হবে (Chingrighata Metro)।

    Click here to Read More
    Previous Article
    ৫ টাকার মা ক্যান্টিনে এবার মাছ-ভাত! বড় ঘোষণা দিলীপ ঘোষের
    Next Article
    দীর্ঘ ১০ দিনের জল্পনার অবসান! ভিডি সতীশনকে কেরলের মুখ্যমন্ত্রী করল কংগ্রেস

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment