Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মেসিকাণ্ডে গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিন চেয়ে আদালতে ছুটলেন প্রাক্তন মন্ত্রী অরূপ

    3 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ লিওনেল মেসির কলকাতা সফরের বিশৃঙ্খলার স্মৃতি এখনও টাটকা। মোটা টাকা দিয়ে টিকিট কাটার পরেও অনেকে ফুটবল তারকাকে দেখতে পাননি। চূড়ান্ত বিশৃঙ্খলার জেরে মাঠ ছাড়তে বাধ্য হন মেসিরাও (Lionel Messi Case)। যুবভারতী ক্রীড়াঙ্গনের সেই ঘটনায় ইতিমধ্যেই প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের (Aroop Biswas) বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এবার গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হলেন তিনি।

    আদালতের দ্বারস্থ রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)

    যুবভারতীতে মেসিকাণ্ডের জল অনেকদূর গড়িয়েছে। আগেই এই ঘটনায় আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করেছিল পুলিশ। পরবর্তীতে জামিনে মুক্তি পান তিনি। এরপর সেই শতদ্রুই প্রাক্তন মন্ত্রী অরূপ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে গত শনিবার বিধাননগর দক্ষিণ থানার পুলিশের তরফে এফআইআর রুজু করা হয়।

    এরপরেই আগাম জামিনের আবেদন জানিয়ে বারাসাত আদালতের (Barasat Court) দ্বারস্থ হলেন অরূপ বিশ্বাস। জানা গিয়েছে, মেসিকাণ্ডে গ্রেফতারির আশঙ্কায় সোমবার আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

    আরও পড়ুনঃ আরও বাড়ল সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা! নতুন ৫ জাস্টিস নিয়োগ, কে কে দায়িত্ব পেলেন জানুন

    অন্যদিকে মেসিকাণ্ডে এফআইআর রুজু হওয়ার খবর শতদ্রু নিজেই সমাজমাধ্যমে জানিয়েছিলেন। জানা গিয়েছে, তোলাবাজি ৩০৮(২), অপরাধমূলক ভীতি প্রদর্শন ৩৫১(২), প্রতারণা ৩১৮(৪) সহ মোট ৫টি ধারায় অরূপের বিরুদ্ধে এফআইআর হয়েছে।

    অরূপের বিরুদ্ধে অভিযোগ, যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের অনেক টিকিট আয়োজক শতদ্রুর কাছ থেকে তিনি দাবি করেছিলেন। সেগুলি না দিলে অথবা তাঁর কথা না মানলে অনুষ্ঠান বাতিল করে দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। টিকিটের কালোবাজারির অভিযোগও এনেছেন শতদ্রু। তাঁর দাবি, অরূপ বিশ্বাস সহ প্রশাসনের কিছুজনের ‘ভুলের’ জন্য যুবভারতীর অনুষ্ঠান ‘পণ্ড’ হয়েছিল।

    মেসিকাণ্ডে গ্রেফতারির আশঙ্কায় আদালতের দ্বারস্থ অরূপ বিশ্বাস

    প্রসঙ্গত, এই ঘটনায় শুরু থেকেই রাজ্যের তৎকালীন মন্ত্রী অরূপ বিশ্বাসের (Aroop Biswas) ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। তদন্ত শুরু হওয়ার পর রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব থেকেও তিনি অব্যাহতি নেন। এবার ৫টি ধারায় এফআইআর দায়ের হতেই আগাম জামিন চেয়ে আদালতে ছুটলেন তিনি। আগামীদিনে এই ঘটনার জল আর কোনদিকে গড়ায় সেটাই দেখার।

    Click here to Read More
    Previous Article
    মন্ত্রী হয়েই তৃণমূলকে কড়া হুঁশিয়ারি বীরভূমের মন্ত্রী দুধ কুমার মন্ডলের
    Next Article
    ৩০ লক্ষ ভুয়ো অ্যাকাউন্টে টাকা? ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে গঠিত হচ্ছে SIT, বিপদে পড়বেন অনেকে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment