Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মধ্যপ্রাচ্যের যে ৯ টি দেশে যুদ্ধের প্রভাব, সেখানে রয়েছেন কত ভারতীয়? জানলে অবাক হবেন

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যে (Middle East) ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ইৎানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলায় ক্রমশ উত্তেজনা বাড়ছে। ইরানের ওপর হামলা চালনোর পাল্টা প্রতিশোধ হিসেবে প্রথমে ইজ়রায়েল তার পর একে একে সৌদি আরব, বাহরিন, কাতার, জর্ডন, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে আঘাত হানতে শুরু করেছে তেহরান। ইরান আগেই সতর্ক করেছিল, তাদের উপর আক্রমণ হলে গোটা অঞ্চলে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলিতে হামলা চালানো হবে। যেহেতু এই ৭টি দেশেই আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে, তাই সংঘাতের আঁচ সমগ্র অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

    মধ্যপ্রাচ্যের (Middle East) যে ৯ টি দেশে যুদ্ধের প্রভাব, সেখানে রয়েছেন কত ভারতীয়?

    ক্রমবর্ধমান অস্থির এই পরিস্থিতিতে বড় প্রশ্ন হয়ে উঠেছে ওই দেশগুলিতে বসবাসকারী ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে। ভারতের বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও পার্শ্ববর্তী দেশগুলিতে লক্ষ লক্ষ ভারতীয় কাজ ও বসবাস করেন। সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের সংখ্যা সর্বাধিক—প্রায় ৩৫,৫৪,২৭৪, সৌদি আরবে ২৪,৬০,৬০৩ জন, কুয়েতে ৯,৯৩,২৮৪ জন, কাতারে ৮,৩৫,১৭৫ জন এবং বাহরিনে ৩,২৩,৯০৮ জন ভারতীয় রয়েছেন।

    আরও পড়ুন: পার্থ কর্মকারের হাতে উঠল শীর্ষপদ! উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে বড়সড় রদবদল

    ইরান-ইজরায়েলে এই সংঘাতের সরাসরি প্রভাব পড়তে পারে এমন দেশগুলিতেও বেশ ভালো সংখ্যকই ভারতীয় বাস করেন। যেমন ইজরায়েলে প্রায় ২০,০০০, জর্ডনে ১৬,৮৯৭, ইরাকে ১৭,১০০ এবং ইরানে ১০,৩২০ জন ভারতীয় রয়েছেন। পাশাপাশি ওমানে ৬,৮৪,৭৭১, লেবাননে ৩,০০০, মিশরে ৩,১৪১, ইয়েমেনে ৭০০, সিরিয়ায় ৯৭ এবং ফিলিস্তিনে ১১ জন ভারতীয় নাগরিকের উপস্থিতি রয়েছে। এই বিপুল প্রবাসী জনসংখ্যাই এই মুহুর্তে রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত সরকারের কাছে।

    অন্যদিকে ভারত পশ্চিম এশিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করে থাকে। এছাড়াও ওই অঞ্চলে কর্মরত ভারতীয়দের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে বেশ গুরুত্বপূর্ণ অবদানও রাখে। তাই এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে তা শুধু প্রবাসীদের নিরাপত্তাই নয়, ভারতের জ্বালানি সরবরাহ, বাণিজ্য ও আর্থিক স্থিতিশীলতার উপরও প্রভাব ফেলতে পারে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি আরও অবনতি হলে জরুরি পদক্ষেপের প্রস্তুতিও শীঘ্রই শুরু হবে।

    How many Indians are there in the 9 countries in the Middle East

    আরও পড়ুন: আমেরিকা-ইজরায়েলের হানায় নিহত খামেনেই! ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

    এই আবহেই ভারত সরকার ইরান, ইজরায়েল, সিরিয়া, ইরাক, ওমান, কাতার, ফিলিস্তিন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতে বসবাসকারী ভারতীয়দের জন্য ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে। নির্দেশ দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট দেশের স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সংস্থার নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে এবং অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলতে। বিশেষ করে ইজরায়েলে অবস্থানরত ভারতীয়দের ইজরায়েলি কর্তৃপক্ষ ও হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশ মেনে চলার কথা স্পষ্টভাবে জানানো হয়েছে। পাশপাশি বিদেশ মন্ত্রকের তরফ থেকে  পরিস্থিতির উপর বিস্তর নজর রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে কাতারে আটকে ভারতের এই টিম! বাতিল হল ম্যাচ
    Next Article
    বকেয়া DA আবহেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment