Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে কাতারে আটকে ভারতের এই টিম! বাতিল হল ম্যাচ

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যে, ইরানের ওপর আমেরিকা ও ইজরায়েলের (Iran-Israel War) ভয়াবহ আক্রমণ রীতিমতো যুদ্ধের আবহ তৈরি করেছে। শনিবার ইরানের রাষ্ট্রপতির ভবন সহ বেশ কয়েকটি সামরিক ও সরকারি স্থান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন বলেও জানা গিয়েছে। এমতাবস্থায়, ইরানও প্রতিশোধ নিয়ে ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তাছাড়া, মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেইসব ইরান উপসাগরীয় দেশগুলিকেও টার্গেট করেছে ইরান। সামগ্রিকভাবে এই হামলার প্রভাব এখন ক্রীড়া জগতেও পড়েছে।

    যুদ্ধের (Iran-Israel War) মধ্যে কাতারে আটকে আছে ভারতীয় দল:

    জানিয়ে রাখি যে, ভারতের সিনিয়র পুরুষ ন্যাশনাল বাস্কেটবল দল বর্তমানে কাতারের দোহায় আটকে আছে। ২০২৭ সালের FIBA ​​বাস্কেটবল বিশ্বকাপের এশিয়ান বাছাইপর্বে অংশগ্রহণের পর, দলটির পরবর্তী ম্যাচটি আগামী ৩ মার্চ লেবাননের বিরুদ্ধে খেলার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে, ভারতীয় দল লেবাননে সফর করতে পারেনি। দলটি সম্প্রতি লুসাইল মাল্টিপারপাস হলে কাতারের বিরুদ্ধে তাদের খেলা সম্পন্ন করেছে। যেখানে ভারতীয় দল পরাজয়ের মুখোমুখি হয়েছে।

    This Indian team is stuck in Qatar in the Iran-Israel war.

    ওই ম্যাচের পর, দলটি হোটেল থেকে চেক আউট করে লেবাননের উদ্দেশ্যে ফ্লাইটে ওঠার জন্য বিমানবন্দরের দিকে রওনা দেয়। তবে, ফ্লাইট বাতিলের ফলে সেই সফর স্থগিত করা হয়েছে। বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া (BFI) একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে নিশ্চিত করেছে যে, ভারতীয় দল এবং তার সঙ্গে থাকা আধিকারিকরা বর্তমানে নিরাপদে আছেন এবং দোহায় সুরক্ষিত আবাসনে অবস্থান করছেন।

    আরও পড়ুন: T20 বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছলে কোন দলের মুখোমুখি হবে ভারত? মিলল আপডেট

    ফেডারেশন জানিয়েছে যে, প্রত্যেক খেলোয়াড় এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং তাঁরা নিরাপদ স্থানে রয়েছেন। পাশাপাশি, ফেডারেশন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের নিরাপদে ফিরে আসার বিকল্পগুলি অনুসন্ধান করা চলছে।

    আরও পড়ুন: ইরান-ইজরায়েল সংঘাতের আবহে লাভবান হবে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা? শেয়ারের দিকে নজর বিনিয়োগকারীদের

    কোয়ালিফায়ারে ভারতীয় দলের খারাপ পারফরম্যান্স: জানিয়ে রাখি যে, FIBA ​​বাস্কেটবল ওয়ার্ল্ড কাপ ২০২৭-এর এশিয়ান কোয়ালিফায়ারে ভারতীয় দল লেবানন, সৌদি আরব এবং কাতারের সঙ্গে গ্রুপ ডি-তে রয়েছে। ভারত এখনও পর্যন্ত তাদের ম্যাচগুলিতে ভালো পারফরম্যান্স প্রদর্শন করতে পারেনি। ০-৩ ফলাফলের সঙ্গে গ্রুপের তলানিতে রয়েছে। এমতাবস্থায়, লেবাননের বিরুদ্ধে জয় ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই ম্যাচটি খেলা হবে না। তাই, ম্যাচটি রিশিডিউল করা হতে পারে।

    Click here to Read More
    Previous Article
    “দম থাকলে ভবানীপুরেই লড়ুন”, চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই মমতাকে সরাসরি চ্যালেঞ্জ শুভেন্দুর
    Next Article
    মধ্যপ্রাচ্যের যে ৯ টি দেশে যুদ্ধের প্রভাব, সেখানে রয়েছেন কত ভারতীয়? জানলে অবাক হবেন

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment