Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বকেয়া DA আবহেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ বকেয়া ডিএ নিয়ে টানাপোড়েন চরমে। সুপ্রিম নির্দেশের পর এখনও বকেয়া টাকা হাতে পাননি কর্মীরা। যা নিয়ে ক্ষোভ বাড়ছে। এরই মধ্যে ভোটের মুখে রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) জন্য অন্য সুখবর। বাড়ল অ্যাডহক বোনাস (Bonus)। গত বারের চেয়ে এ বার বেতনের ঊর্ধ্বসীমা আরও ২ হাজার টাকা বাড়ানো হয়েছে।

    সরকারি কর্মীদের সুখবর দিল রাজ্য | Government Of West Bengal

    শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার (Government Of West Bengal) জানিয়েছে, যে সরকারি কর্মীদের বেতন ৪৬ হাজার টাকার মধ্যে, তাঁরা চলতি অর্থবর্ষে বর্ধিত এই অ্যাডহক বোনাস পাবেন। ৭ হাজার ৪০০ টাকা করে এবার অ্যাডহক বোনাস পাবেন সরকারি কর্মীরা। ৬ হাজার ৮০০ থেকে ৬০০ টাকা বেড়ে এবার অ্যাডহক বোনাস ৭ হাজার ৪০০।

    বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, রাজ্য সরকারের যে কর্মীরা ‘প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস স্কিম’ এর আওতায় আসেন না এবং ৩১ মার্চ, ২০২৬ অনুযায়ী যাঁদের সংশোধিত বেতন মাসিক ৪৬ হাজার টাকা বা তার কম, তাঁরা প্রত্যেকে এই ৭ হাজার ৪০০ টাকা করে বোনাসটা পাবেন।

    কিছু ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মী ও ছ’মাসের পরিষেবা সম্পন্ন কর্মীরাও এই বোনাস পেতে পারেন। তবে তার জন্য নির্দিষ্ট শর্ত মানতে হবে। সরকারের এই ঘোষণার ফলে রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী, পঞ্চায়েত, পুরসভা এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা উপকৃত হবেন।

    জানিয়ে রাখি, এই বোনাসের মধ্যে বাড়ি ভাড়া, চিকিৎসার খরচ বা ভর্তুকি বাবদ কোনও ভাতা কিন্তু সংযুক্ত নয়। হিন্দু সম্প্রদায়ের কর্মীরা দুর্গাপুজোর আগে এই বোনাস পাবেন। মুসলিম সম্প্রদায়ের সরকারি কর্মীরা পাবেন ইদের আগে।

    Government Of West Bengal(33)

    আরও পড়ুন: জানুয়ারি ফেল! মার্চ মাসে সরকারি কর্মীদের এত্ত ছুটি? হলিডে লিস্ট দেখে নিন

    উৎসবের অগ্রিম ভাতা বাড়ানো হয়েছে ২০০০ টাকা। ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২২ হাজার। অগ্রিমের ক্ষেত্রে বেতনের উর্ধ্বসীমা ৫২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫৪ হাজার করা হয়েছে। ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে অবসর নেবেন যাঁরা এবং যাঁদের পেনশন ৪০ হাজার টাকা বা তার কম ৩,৮০০ টাকা করে উৎসবভাতা পাবেন তাঁরা। উল্লেখ্য, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরাও এই সুবিধা পাওয়ার যোগ্য। সরকার অধীনস্থ সংস্থার যাঁদের মাসিক বেতন ১,০০০ টাকা বা তার কম, তাঁরা ৩,৫০০ টাকা বোনাস পাবেন এবার।

    Click here to Read More
    Previous Article
    মধ্যপ্রাচ্যের যে ৯ টি দেশে যুদ্ধের প্রভাব, সেখানে রয়েছেন কত ভারতীয়? জানলে অবাক হবেন
    Next Article
    ইরান-ইজরায়েল যুদ্ধে লাফিয়ে বাড়বে অপরিশোধিত তেলের দাম! ভারতের ব্যাকআপ প্ল্যান কী?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment