Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন, একাধিক দোকান পুড়ে ছাই

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশনের কাছে হোলির দিন দুপুরে ঘটে গেল ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা (Madhyamgram)। সূত্রের খবর, বেশ কয়েক ঘন্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। পাশাপাশি এই ঘটনায় এক ব্যক্তি দেহ উদ্ধার করা হয়। সেই ব্যক্তির নাম ও পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ও প্রশাসন।

    হোলির দিন মধ্যমগ্রাম স্টেশন চত্বরে সিলিন্ডার ব্লাস্ট (Madhyamgram)

    সূত্রের খবর, বুধবার দিন দুপুরবেলায় এই দুর্ঘটনাটি ঘটে মধ্যমগ্রাম স্টেশন চত্বরের একটি দোকানে (Madhyamgram)। জানা যায় একটি দোকানে রান্নার গ্যাসের সিলিন্ডার আচমকাই ফেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপরই একের পর এক দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

    Madhyamgram cylinder blast at station premises on Holi day

    আরও পড়ুন: মাংস নরম করতে দামী মশলা নয়, দরকার এই সহজ কৌশল—ফল দেখেই অবাক হবেন নিজেই

    পাশাপাশি স্টেশন চত্বরে তাড়াহুড়ো শুরু হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করছিলেন। এছাড়ো অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় প্রথমে দমকলের দুটি ইঞ্জিন। সূত্রের খবর, প্রথমে একটি কাঠগোলাতে প্রথম আগুন লাগে। তারপরেই তা দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে পাশের একাধিক খাবারের দোকানে।

    সেই খাবারের দোকানগুলিতে মজুদ ছিল গ্যাস সিলিন্ডার। একের পর একটা ফাটতে শুরু করে। মুহূর্তের মধ্যে সেখানে আগুন ভয়ংকর আকার নেয়। পাশাপাশি দমকলের তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করা হয়।

    তবে স্টেশন লাগোয়া এলাকায় এই অগ্নিকাণ্ডের (Madhyamgram) জেরে স্বাভাবিকভাবেই বিঘ্নিত হয়েছে রেল চলাচলও। তবে কী থেকে এই আগুন তা এখনও স্পষ্ট নয়।

    Click here to Read More
    Previous Article
    রবিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ টানা বৃষ্টি দক্ষিণবঙ্গে, কতদিন চলবে? আবহাওয়ার আগাম খবর
    Next Article
    ICC র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন! ২৫ জন খেলোয়াড়কে পেছনে ফেললেন সঞ্জু স্যামসন, কোথায় দাঁড়িয়ে অভিষেক?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment