Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    মাথা ন্যাড়া,পরনে অন্তর্বাস! উত্তর হাওড়ার রাস্তায় ‘ডন’ আকাশকে ঘোরাল পুলিশ

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক : রবিবার সকালে হাওড়ার ব্যস্ত এলাকায় এমন এক দৃশ্যের সাক্ষী থাকলেন সাধারণ মানুষ, যা ঘিরে মুহূর্তে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। একসময় যাঁর নাম শুনলেই আতঙ্ক ছড়াত এলাকায়, সেই কুখ্যাত ডন আকাশ সিংকে এদিন পুলিশের পাহারায় স্বল্প বস্ত্রে রাস্তায় হাঁটতে দেখা যায় একেবারে ভিন্ন চেহারায়।

    কে হাওড়ার (Howrah) এই ‘ডন’ আকাশ সিং ?

    এদিন সেই ডনের গায়ে শুধু স্যান্ডো গেঞ্জি ও আন্ডারওয়্যার, মাথা পুরো কামানো। হাওড়ার রাস্তা দিয়ে মুখ নীচু করে হাঁটছিলেন আকাশ। চারদিকে পুলিশের কড়া নিরাপত্তা। উত্তর হাওড়ার জনবহুল বাজার এলাকায় এই দৃশ্য দেখে অনেকেই থমকে দাঁড়ান। স্থানীয় বাসিন্দাদের একাংশের চোখেমুখে ফুটে ওঠে তৃপ্তি।

    প্রসঙ্গত, উত্তর হাওড়া এলাকায় আকাশ সিংয়ের দাপট ছিল চোখে পড়ার মতো। স্থানীয়দের অভিযোগ, ভয় দেখানো থেকে শুরু করে হামলা, বোমাবাজি— একাধিক অপরাধমূলক ঘটনায় তাঁর নাম উঠে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০টিরও বেশি গুরুতর মামলায় অভিযুক্ত তিনি। এমনকি ২০২১ সালে পুলিশের উপর গুলি চালানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। বহুদিন ধরেই তাঁকে ধরার চেষ্টা চলছিল। তবে প্রতিবারই পুলিশের হাত এড়িয়ে গিয়েছিলেন আকাশ।

    অবশেষে চলতি মাসের গোড়ায় হাওড়া সিটি পুলিশের জালে ধরা পড়েন কুখ্যাত ডন আকাশ সিং। এরপর রবিবার তাঁকে নিয়ে যাওয়া হয় উত্তর হাওড়ার বিভিন্ন এলাকায়। যেসব জায়গায় অতীতে হামলা বা দুষ্কর্মের অভিযোগ উঠেছিল, সেখানে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

    শুধু তদন্তের স্বার্থেই নয়, এই পদক্ষেপের পিছনে আরও বড় বার্তা রয়েছে বলেই মনে করছে প্রশাসনের একাংশ। পুলিশের দাবি, সমাজবিরোধীদের স্পষ্ট বার্তা দিতেই আকাশকে ওই অবস্থায় এলাকায় ঘোরানো হয়েছে। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই অপরাধ ও সমাজবিরোধীদের বিরুদ্ধে কড়া অবস্থানের কথা বারবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    Police parade 'Don' Akash Singh in underwear on the streets of Howrah

    আরও পড়ুন : স্বাস্থ্য পরিষেবায় কড়াকড়ি বাড়াচ্ছে রাজ্য, ১ জুন থেকে নতুন পরিচয়পত্র নিয়ম চালু

    বিশেষ করে পুলিশের উপর হামলার ঘটনায় তিনি যে কোনও রকম কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত, সেই ইঙ্গিতও দিয়েছিলেন আগেই। মুখ্যমন্ত্রী বলেছিলেন, “পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব।” রবিবার উত্তর হাওড়ার এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে বিস্তর আলোচনা। অনেকের মতেই, অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনের কড়া পদক্ষেপের প্রতিফলন দেখা গেল এ দিনের ঘটনায়।

    Click here to Read More
    Previous Article
    লক্ষাধিক যাত্রীর স্বস্তি, শিয়ালদা-লালগোলা রুটে আবার চালু আধুনিক মেমু ট্রেন
    Next Article
    স্বাস্থ্য পরিষেবায় কড়াকড়ি বাড়াচ্ছে রাজ্য, ১ জুন থেকে নতুন পরিচয়পত্র নিয়ম চালু

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment