Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    LPG-র দামে বড় বদল! কলকাতায় আজ কোন সিলিন্ডারের দাম কমেছে, রইল আজকের রেট

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: আমেরিকা ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের মধ্যে কয়েক মাস ধরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। এই পরিস্থিতির ফলে বিশ্বজুড়ে প্রভাব পড়েছে জ্বালানি সরবরাহে (LPG Cylinder)। যার ফলের দাম বেড়েছে গ্যাস ও পেট্রোল এবং ডিজেলের। পাশাপাশি চলতি বছরের জানুয়ারি থেকে ক্রমবর্ধমান ভাবে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে। তবে চলতি মাসে বেশ কিছুটা কমেছে, সিলিন্ডারের দাম। জেনে নিন বিস্তারিত।

    গ্যাস গ্রাহকদের জন্য বড় খবর জেনে নিন আজকের রেট (LPG Cylinder)

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে গ্যাসের দাম হু হু করে বেড়েছিল। পাশাপাশি বেড়েছে জ্বালানির দাম। আর একমাস আগে প্রায় হাজার টাকা দাম বেড়ে গিয়েছিল সিলিন্ডারের (LPG Cylinder)। যার ফলে যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্ত। তবে নতুন মাস পড়ার পর দাম কমল সিলিন্ডারের। জেনে নিন লেটেস্ট রেট।

    LPG Cylinder big news for gas consumers check today's rates

    আরও পড়ুন: রোজ ওটস খেলে শরীরের ভেতরে কী পরিবর্তন হয়? জানুন বিস্তারিত

    জুলাই মাসের শুরুতেই দাম কমেছে ৫ ও ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের। যদিও ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে, আগস্ট মাস থেকে দেশেও ফের জ্বালানি ও এলপিজির দাম বাড়তে পারে। আগস্ট মাসে ১৪ ও ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

    জুলাইয়ে ১৯ কেজি গ্যাস সিলিন্ডার কত দামে বিকোচ্ছে? বর্তমানে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২৯৩০ টাকা, মুম্বইয়ে ২৮৮৫.৫০ টাকা, কলকাতায় ৩০৮১.৫০ টাকা, চেন্নাইয়ে ৩১০৬ টাকা, হায়দরাবাদে ৩১৯১ টাকা। ১৪ কেজি রান্নার গ্যাসের দামে কোনও স্বস্তি মেলেনি মধ্যবিত্তের। বরং কবে ফের রান্নার গ্যাসের দাম কমবে সেই দিকেই তাকিয়ে রয়েছেন মধ্যবিত্তরা।

    দিল্লিতে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, কলকাতায় ৯৬৪ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকা। এই মাসে ৫ কেজি ফ্রি ট্রেড এলপিজির দাম কমেছে কিছুটা (LPG Cylinder)।

    Click here to Read More
    Previous Article
    পুরীগামী যাত্রীদের স্বস্তি! নবদ্বীপের জন্য ৬ দিনের বিশেষ EMU লোকাল পরিষেবা
    Next Article
    ‘অবৈধ’ নিয়োগে সুপ্রিম কোর্টের বড় জয় নবান্নের! ৯০০ মাদ্রাসা কর্মীর চাকরি নিয়ে বড় সিদ্ধান্ত আদালতের

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment