Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    লক্ষ্মীর ভাণ্ডার-যুবসাথীর পর আরও এক প্রকল্প, ভোটের মুখে প্রবীণদের জন্য বড় ঘোষণা অভিষেকের

    2 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : লক্ষ্মীর ভাণ্ডার, যুব সাথীর মতো প্রকল্পকে হাতিয়ার করে নির্বাচনী লড়াইয়ে নামছে তৃণমূল। গত বিধানসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডারের জনপ্রিয়তা দেখার পর এবার রাজ্যের বেকার যুবদের জন্য যুব সাথী প্রকল্প এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার ভোটের মুখে প্রবীণদের জন্যও বড় ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

    প্রবীণদের জন্য বড় ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)

    বীরভূমের লাভপুরের সভা থেকে ৫ টি প্রতিজ্ঞা করেন অভিষেক। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এদিন তিনি বলেন, বিজেপি ৩ হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবে বলেছে। ১৫ রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে, পারলে সবাইকে টাকা দিয়ে দেখাক। অভিষেক দাবি করেন, বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিতে চাইছে।

    Another scheme announced for senior citizens by abhishek banerjee

    কী কী প্রতিজ্ঞা করলেন অভিষেক: এরপরেই ৫ টি প্রতিজ্ঞা করেন অভিষেক। প্রথম প্রতিজ্ঞা, আজীবন লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে। দ্বিতীয় প্রতিজ্ঞা, সকলের বাড়িতে যাবে নলবাহিত পরিশ্রুত জল, তৃতীয় প্রতিজ্ঞা হল দুয়ারে স্বাস্থ্য মডেল, এছাড়াও চতুর্থ প্রতিজ্ঞা হিসেবে প্রবীণদের বার্ধক্য ভাতা এবং পঞ্চম প্রতিজ্ঞা হিসেবে সব আবেদনকারীদের পাকা বাড়ি দেওয়া হবে বলে জানান অভিষেক।

     আরও পড়ুন : থোড় বড়ি খাড়া আর নয়, গোবিন্দভোগ চাল দিয়ে রাঁধুন এভাবে, সুবাসেই শেষ হবে এক থালা ভাত

    গ্যাস সঙ্কট নিয়ে কটাক্ষ: এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়েও মুখ খোলেন অভিষেক (Abhishek Banerjee)। তিনি বলেন, মোদী সরকার কাড়ছে আর মমতা সরকার দিচ্ছে। তাই তৃণমূলকেই আবারও ক্ষমতায় আনার আর্জি জানালেন তিনি।

    আরও পড়ুন : রোজকার রান্নায় অচেনা টুইস্ট, এভাবে রাঁধুন কাতলা মাছ, স্বাদ হবে একেবারে পাইস হোটেলের মতো

    প্রসঙ্গত, মাস খানেক আগেই যুব সাথী প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের আওতায় মাসে ১৫০০ টাকা করে বেকার ভাতা পাচ্ছে রাজ্যের যুবক যুবতীরা। এবার প্রবীণদের জন্যও বার্ধক্য ভাতার কথা বললেন অভিষেক।

    Click here to Read More
    Previous Article
    ১ এপ্রিল থেকে কেন কোনও দেশে গ্যাসোলিন বিক্রি করবে না রাশিয়া? নেপথ্যে রয়েছে কোন কারণ?
    Next Article
    'খোকা এখনও বাপ ছাড়া একা রাস্তায় বেরোতে শেখেনি, সে নেবে দায়িত্ব' ঘরের মাঠেই টার্গেটে কল্যাণপুত্র?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment