Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    লাগবে না এক টাকাও, ফ্রিতে সোমনাথ দর্শন করাবে নবান্ন, জানুন কীভাবে আবেদন করবেন

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ ১২টি জ্যোতির্লিঙ্গ তীর্থস্থানের মধ্যে অন্যতম গুজরাটের সোমনাথ। এবার বিনামূল্যে সেই সোমনাথ দর্শন (Somnath Darshan) করানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার (West Bengal Government)। কলকাতা থেকে গুজরাট অবধি যাতায়াতের জন্য পুণ্যার্থীদের কোনও টাকা দিতে হবে না। সম্পূর্ণ খরচ বহন করবে রাজ্য। এমনকি সোমনাথে থাকা, যাতায়াতেরও চিন্তা নেই। কীভাবে আবেদন করতে হবে, কী কী নথি লাগবে জেনে নিন।

    বিনামূল্যে সোমনাথ দর্শন করাবে রাজ্য সরকার | (West Bengal Government)

    বিনামূল্যে সোমনাথ দর্শনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ সহ প্রত্যেক জেলাশাসক ও কলকাতা পুরসভার কমিশনারকে চিঠি দিয়েছেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি সচিব সৌমিত্র মোহন। রাজ্যের কোন জেলা থেকে কতজন পুণ্যার্থীকে সুযোগ দেওয়া যাবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা থেকে সর্বোচ্চ ১২৩ জন ও ১১৬ জন যাবেন। সবচেয়ে কম যাবেন কালিম্পং থেকে, মাত্র ৪ জন।

    আরও পড়ুনঃ আগস্টে শুরু হচ্ছে আয়ুষ্মান কার্ড বিতরণ! আপনি পাবেন কিনা কীভাবে চেক করবেন জানুন

    রাজ্যের চিঠিতে বলা হয়েছে, বিনামূল্যে সোমনাথ দর্শনের সুযোগ কোন কোন পুণ্যার্থী পাবেন তা ঠিক করার ক্ষেত্রে শারীরিকভাবে সক্ষম প্রবীণ নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে। যদি সম্ভব হয়, তাহলে স্বামী ও স্ত্রীকে একসঙ্গে নির্বাচন করা যাবে। এছাড়া বিধবা, অবিবাহিত বা অন্য কোনও একক যোগ্য আবেদনকারীর ক্ষেত্রে আরেকজন সঙ্গীকে অনুমতি প্রদান করা যেতে পারে।

    পুণ্যার্থীদের তালিকা তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার মন্ত্রী-বিধায়কদের সঙ্গে আলোচনা করতে হবে। সেই সঙ্গেই জেলার বিভিন্ন ভৌগোলিক এলাকা ও সমাজের নানা অংশের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপরেও জোর দেওয়ার কথা বলা হয়েছে।

    রাজ্য জানিয়েছে, আগামী ২০ জুলাই থেকে নির্দিষ্ট ফরম্যাটে আবেদন নেওয়া শুরু হবে। চলবে ৩০ জুলাই অবধি। আবেদনের সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ডের তথ্যাদি ও দু’কপি পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে।

    ২০২৬ সালে সোমনাথ মন্দির আক্রমণের হাজার বছর পূর্ণ হয়েছে। গজনভি সাম্রাজ্যের শাসক গজনির মাহমুদ ১০২৬ সালে ভারতীয় উপমহাদেশে নিজের পঞ্চদশ সামরিক অভিযানের সময় এই মন্দির আক্রমণ করেছিলেন। পরবর্তীতে এই ঐতিহ্যবাহী মন্দির পুনর্নিমাণ করা হয়। এর সুদীর্ঘ ইতিহাস রয়েছে। এই প্রেক্ষিতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।

    চলতি বছরের ১১ জানুয়ারি থেকে এক বছরব্যাপী এক বিশেষ কর্মসূচি নিয়েছে মোদী সরকার। নাম রাখা হয়েছে, ‘সোমনাথ স্বাভিমান পর্ব- ১০০০ ইয়ার্স অফ আনব্রোকেন অ্যান্ড ইনডমিটেবল ফেইথ’। এর অধীনেই রাজ্যের ১১০০ জন পুণ্যার্থীকে বিনামূল্যে সোমনাথ দর্শনে নিয়ে যাচ্ছে রাজ্য।

    West Bengal Government Somnath Darshan

    কলকাতা থেকে গুজরাট অবধি যাতায়াতের খরচ দেবে পশ্চিমবঙ্গ সরকার। সোমনাথে থাকার বন্দোবস্ত, স্থানীয় পরিবহণ ও অন্যান্য দরকারি লজিস্টিক সহায়তা করবে কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রক ও গুজরাট সরকার।

    গুজরাট তো বটেই, সারা দেশের ঐতিহ্যবাহী তীর্থস্থানগুলির মধ্যে একটি সোমনাথ মন্দির। এবার সেখানেই বিনামূল্যে নিয়ে যাচ্ছে রাজ্য সরকার। বাংলার পুণ্যার্থীদের জন্য এটি দারুণ সুযোগ বলে মনে করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    অন্ধকার করে আসছে আকাশ, আগামী দু’ঘণ্টায় ঝড়-বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গের ৫ জেলায়!
    Next Article
    নতুন ইতিহাস ভারতের! সফলভাবে মহাকাশে পাড়ি দিল প্রথম বেসরকারি রকেট বিক্রম-১

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment