Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কয়েকদিন বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার! দিনক্ষণ, যাতায়াতের বিকল্প রুট জানুন

    1 month ago

    বাংলা হান্ট ডেস্কঃ শহর কলকাতার গুরুত্বপূর্ণ ফ্লাইওভারগুলির মধ্যে অন্যতম চিংড়িঘাটা ফ্লাইওভার (Chingrighata Flyover)। রোজ এখান দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। তবে চলতি জুন মাস ও আগামী জুলাই মাসের কয়েকদিন এই ফ্লাইওভার সম্পূর্ণ বন্ধ থাকবে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের (Kolkata Police) তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।

    চিংড়িঘাটা ফ্লাইওভার কোন কোন দিন বন্ধ থাকবে? | (Chingrighata Flyover)

    লালবাজার সূত্রে জানা গিয়েছে, কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কাজের কারণে এই ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে। রেল বিকাশ নিগম লিমিটেডের তত্ত্বাবধানে সুকান্ত নগরের কাছে বিশ্ব বাংলা সরণির উপর গুরুত্বপূর্ণ কাজ চলবে। সেই সময় যাতে কোনও রকম অনভিপ্রেত ঘটনা না ঘটে, সেই কারণে চিংড়িঘাটা ফ্লাইওভার কয়েকদিন সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    আরও পড়ুনঃ নির্মাণে ব্রেক টানল সরকার, কলকাতাসহ কোন কোন এলাকায় জারি হল নিষেধাজ্ঞা?

    কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি জানাচ্ছে, আগামী ২৬ জুন রাত ৮টা থেকে ২৯ জুন সকাল ৮টা অবধি চিংড়িঘাটা ফ্লাইওভার বন্ধ থাকবে। এরপর আবার ৩ জুলাই রাত ৮টা থেকে ৬ জুলাই সকাল ৮টা অবধি ফ্লাইওভার বন্ধ রাখা হবে।

    জানানো হয়েছে, মোটর ভেহিকেলস অ্যাক্ট ও ক্যালকাটা পুলিশ অ্যাক্টের অধীন জনস্বার্থে চিংড়িঘাটা ফ্লাইওভার সম্পূর্ণ বন্ধ রেখে সাময়িক রুট বদল করা হচ্ছে। বিকল্প কোন রুট দিয়ে যাতায়াত করতে হবে সেটাও জানিয়েছে কলকাতা পুলিশ।

    Chingrighata Flyover

    বলা হয়েছে, চিংড়িঘাটা ফ্লাইওভার ব্যবহার করে যে সকল যানবাহন নিউটাউন কিংবা সল্টলেকের দিকে যায়, তাদের বেলেঘাটা মেইন রোড ও ইএম বাইপাস ক্রসিং থেকে ব্রডওয়ের দিকে ঘোরানো হবে। কলকাতা পুলিশ জানিয়েছে, ছাত্রছাত্রী ও চাকরিজীবীদের যাতে কোনও সমস্যা না হয় সেই কারণে সপ্তাহান্তে ফ্লাইওভার বন্ধ রাখা হচ্ছে। সোমবার সকাল ৮টা থেকে তা আবার খুলে দেওয়া হবে। তবে যেসব দিনে চিংড়িঘাটা ফ্লাইওভার বন্ধ থাকবে, সেসব দিনে বিকল্প রুটে যানবাহনের চাপ বাড়তে পারে, তাই হাতে কিছুটা সময় নিয়ে বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে।

    আপনিও যদি চিংড়িঘাটা ফ্লাইওভার দিয়ে যাতায়াত করে থাকেন, এই নির্দিষ্ট দিনগুলিতে অন্য রুট ব্যবহার করুন। কোন পথ ব্যবহার করে যেতে হবে তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ।

    Click here to Read More
    Previous Article
    Dilip Ghosh on Taratala : 'কি ধরণের দুর্নীতি হয়েছে ভাবুন' তারাতলার ঘটনা নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ
    Next Article
    এবার পাল্টা দিলেন অভিষেক! বড় দাবি নিয়ে হাই কোর্টে তৃণমূল সাংসদ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment