Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কথায় কথায় মিলে‌‌ গেল ভবিষ্যদ্বাণী, অমিত শাহ যা বলেছিলেন তার থেকেও বেশি আসনে এগিয়ে বিজেপি

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর আবহে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। ভোট প্রচারের সময় কলকাতায় সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) দাবি করেছিলেন, ১৫২টি আসনের মধ্যে অন্তত ১১০টিতে জয় নিশ্চিত বিজেপির (BJP)। অনেকেই তখন এই মন্তব্যকে নির্বাচনী প্রচারের অংশ বলেই মনে করেছিলেন। কিন্তু ফল ঘোষণার দিন সেই হিসাব যে আরও এগিয়ে যাবে, তা স্পষ্ট হয়ে যায়।

    মিলে গেল অমিত শাহের (Amit Shah) ভবিষ্যদ্বাণী

    আজ ভোট গণনার দিন গণনা এগোতেই দেখা যায়, বিজেপি উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে। প্রায় ২০৩টি আসনে পদ্ম শিবিরে জিতছে বিজেপি। এমনকি প্রথম দফার ১৫২ টি আসনের মধ্যে ১১৬ টিতে বিজেপি জয় পাচ্ছে। অর্থাৎ, অমিত শাহের অনুমানকেও অতিক্রম করেছে বাস্তব ফলাফল। অন্যদিকে, শাসক দল তৃণমূল কংগ্রেস অনেকটাই পিছিয়ে ।

    ভোটের আগে অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে মানুষের অসন্তোষের প্রসঙ্গ তুলেছিলেন। তাঁর বক্তব্য ছিল, এটি সাধারণ ভোট নয় বরং জনমতের এক প্রবল ঢেউ। পাশাপাশি তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের কড়া নজরদারির কারণে ভোটাররা এবার অনেকটাই নির্ভয়ে ভোটকেন্দ্রে পৌঁছতে পেরেছেন।

    যে সব অঞ্চলে আগে ভোটারদের উপর চাপ বা ভয় দেখানোর অভিযোগ উঠত, সেখানে তুলনামূলকভাবে শান্তিপূর্ণ ভোটগ্রহণই বিজেপির পক্ষে অনুকূল পরিবেশ তৈরি করেছে। জনগণের রায় ফুটে উঠছে ভোট বাক্সে।

    Amit Shah's prediction was right

    আরও পড়ুন : ধেয়ে এল ‘চোর চোর’ স্লোগান, ছোড়া হল কাদা! মুখ বুজেই গণনাকেন্দ্র ছাড়লেন রাজ

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গ্রামাঞ্চল থেকে শহর—বিভিন্ন জায়গায় ভোটের ধরণে পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। বিশেষ করে যেখানে আগে শাসক দলের প্রভাব বেশি ছিল, সেখানেও এবার উল্লেখযোগ্যভাবে ভোটের ফলাফলে পরিবর্তন এসেছে।

    Click here to Read More
    Previous Article
    ভবানীপুরে থমকে গণনা! কাঠগড়ায় মমতার এজেন্ট, কী ঘটেছে?
    Next Article
    'মমতা ব্যানার্জী পাগল হয়ে গেছেন ভুল বকছেন , আজকের পর থেকে একদম পাগল হয়ে যাবেন'

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment