Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ক্রিকেটের মহারণে সামিল কলকাতা মেট্রোও, রবিবারের ম্যাচের জন্য বিশেষ ব্যবস্থা কর্তৃপক্ষের

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : চলছে ক্রিকেটের মহাযুদ্ধ। আগামী রবিবার ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দেখার জন্য উদগ্রীব বহু ক্রিকেট প্রেমী। তাদের জন্য এবার এল এক দারুণ সুখবর। ক্রিকেট প্রেমীদের বড়সড় স্বস্তি দিয়ে দারুণ ঘোষণা করল কলকাতা মেট্রো (Kolkata Metro)। ওইদিনের জন্য বিশেষ মেট্রোর ব্যবস্থা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

    ইডেনের ম্যাচের জন্য স্পেশ্যাল মেট্রো (Kolkata Metro)

    সুপার এইটের ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ তুঙ্গে। এদিন ম্যাচ শেষে দর্শকদের যাতে বাড়ি ফিরতে কোনও সমস্যা না হয় তার জন্য ব্লু লাইনে বিশেষ মেট্রোর ব্যবস্থা করা হয়েছে। জানা যাচ্ছে, দুটি বিশেষ মেট্রো চালানো হবে এদিন। একটি মেট্রো চলবে এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আর অপরটি চলবে এসপ্ল্যানেড থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত।

    Kolkata Metro to arrange special service for India match

    কখন ছাড়বে মেট্রো: জানা যাচ্ছে, দুটি স্পেশ্যাল মেট্রোই (Kolkata Metro) এসপ্ল্যানেড থেকে রাত ১১ টা ১৫ তে ছাড়বে। এসপ্ল্যানেড স্টেশনের কাউন্টার থেকেই মিলবে টিকিট। এবার বিশ্বকাপে একটিই ম্যাচ রয়েছে ভারতের। সেমিফাইনালের প্রথম ম্যাচ ইডেনে হওয়ার কথা থাকলেও একটি আশঙ্কা থেকেই যাচ্ছে।

    আরও পড়ুন : পরপর বন্ধ শহরের নামী প্রেক্ষাগৃহ, বিনোদিনী-প্রিয়ার পর এবার ঝাঁপ বন্ধ নবীনারও

    ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে: পাকিস্তান গ্রুপ ২ থেকে সেমিফাইনালে উঠলে ইডেনে আর ম্যাচ হওয়া সম্ভব হবে না। কারণ পাকিস্তান ভারতে আসবে না খেলতে। সেক্ষেত্রে ম্যাচ সরে যাবে কলম্বোতে। উপরন্তু বর্তমান পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার গ্রুপ টপে থেকে সেমিফাইনালে যাওয়া একরকম নিশ্চিত। সেক্ষেত্রে প্রথম সেমিফাইনালে ভারতের ম্যাচও থাকবে না। তাই রবিবারে ইডেনের ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে।

    আরও পড়ুন : ১ এপ্রিল থেকেই চালু যুবসাথী, ভোটের আগেই অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা?

    প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের ক্ষত গতকাল জিম্বাবোয়েকে হারিয়ে অনেকটাই মেরামত করতে পেরেছে মেন ইন ব্লু। এবার ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই সেমিফাইনালে জায়গা নিশ্চিত হবে টিম ইন্ডিয়ার।

    Click here to Read More
    Previous Article
    বাংলার প্রশাসন আর কতদিন নিশ্চুপ? #WestBengalAdministration #PresidentRule #banglahunt
    Next Article
    শুভেন্দু ‘হেনস্থা’ বিতর্কে নড়েচড়ে বসল আদালত, পুলিশের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment