Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কোথা থেকে এসেছিল আততায়ী? চন্দ্রনাথ খুনে চাঞ্চল্যকর তথ্য এল পুলিশের হাতে

    1 month ago

    বাংলাহান্ট ডেস্ক : শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) খুনের ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পুলিশি তদন্ত। বুধবার রাতে মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তিনি। গাড়ি থামিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করা হয় বলে খবর। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাঁকে। এবার এই ঘটনায় পুলিশের হাতে এল এক চাঞ্চল্যকর তথ্য।

    চন্দ্রনাথের (Chandranath Rath) মৃত্যুতে এল নয়া তথ্য

    পুলিশ সূত্রে খবর, অনেক আগে থেকেই চন্দ্রনাথের গাড়ি ফলো করছিল দুষ্কৃতীরা। তদন্তকারীদের মতে, ওই এলাকার অলিগলি, রাস্তাঘাট সবই আগে থেকে চেনা ছিল আততায়ীর। অর্থাৎ দুষ্কৃতীরা স্থানীয় বলেই সন্দেহ পুলিশের। তদন্তে আরও উঠে এসেছে, দোহারিয়া শৈলেশ নগরের কাছে অপেক্ষা করছিল গাড়িটি। চন্দ্রনাথের গাড়ি এলাকায় ঢুকতেই পেয়ারাবাগান থেকে রওনা দেয় গাড়িটি।

    New shocking information on chandranath rath murder

    কী মত তদন্তকারীদের: গুলি করার ধরণ দেখে শার্প শুটার বলে অনুমান করছেন তদন্তকারীরা। ভাড়াটে খুনি হিসেবে তাকে নিয়োগ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। পুলিশি তদন্তে (Chandranath Rath) আরও জানা যাচ্ছে, অত্যাধুনিক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে পরপর ১০ রাউন্ড গুলি চালানো হয়। এর মধ্যে ৩ টি গুলি লাগে গাড়ির চালকের গায়ে আর চন্দ্রনাথের গায়ে লাগে ৪ টি গুলি।

    আরও পড়ুন : প্রকাশ্য রাস্তায় গুলি চালিয়ে খুন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে, চাঞ্চল্য মধ্যমগ্রামে

    দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ: সূত্রের খবর, গুলি চালানোর পর পেয়ারাবাগান থেকে গঙ্গানগর হয়ে রাজারহাটের দিকে চলে যায় দুষ্কৃতীরা। এই ঘটনায় রাস্তার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

    আরও পড়ুন : ‘তৃণমূল ছেড়ে বিজেপি করার অপরাধে…’, চন্দ্রনাথের মৃত্যু নিয়ে বিষ্ফোরক বন্ধু!

    বর্তমানে চন্দ্রনাথের গাড়ি চালক ভর্তি রয়েছেন একটি বেসরকারি হাসপাতালে। অস্ত্রোপচার হয়েছে তাঁর, বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন তিনি। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করা হবে বলে খবর।

    Click here to Read More
    Previous Article
    'দিল্লির বাবারাও বাঁচাতে পারবে না বলেছিল , ঠিক তাই হল' ছেলে চন্দ্রনাথের খুনে বিস্ফোরক মা|Chandranath
    Next Article
    নতুন সরকার আসতেই SSC নিয়োগে বড় আপডেট, নতুন তালিকার অপেক্ষায় কমিশন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment