Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কল্যাণের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ সম্পূর্ণ ‘ভিত্তিহীন’! কী জানাল ফেডারেশন?

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তথা AIFF সভাপতি কল্যাণ চৌবের (Kalyan Chaubey) বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছিলেন মহিলা কমিটির প্রধান ভালেঙ্কা আলেমাও। এমতাবস্থায়, ভালেঙ্কার এই চাঞ্চল্যকর অভিযোগের পরিপ্রেক্ষিতে ফেডারেশনের তরফে জবাব দেওয়া হল। ইতিমধ্যেই ফেডারেশন সচিব এম. সত্যনারায়ণ সামগ্রিক অভিযোগকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে দাবি করেন এবং এটাও জানানো হয় যে, অতীতে চার্চিল ব্রাদার্সের কর্ণধারের কয়েকটি কর্মকাণ্ডের উদাহরণ উপস্থাপিত করার পাশাপাশি পুরো ঘটনাটি স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে জবাব দিয়েছেন তিনি।

    স্বার্থসিদ্ধি না হতেই কল্যাণ চৌবের (Kalyan Chaubey) বিরুদ্ধে হেনস্থার অভিযোগ?

    এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত ২৯ মার্চ দিল্লিতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির মিটিং ছিল। সেখানেই উচ্চ কর্মকর্তারা তাঁকে হেনস্থা করেছেন বলে অভিযোগ তোলেন ভালেঙ্কা। শুধু তাই নয়, কমিটির সদস্যদের পাঠানো চিঠিতে তিনি জানান, ‘সভাপতি কল্যাণ চৌবে, সহ-সভাপতি এনএ হ্যারিস ও সচিব এম. সত্যনারায়ণের দুর্ব্যবহারের কথা জানাতে চাই।’

    Why Kalyan Chaubey was accused of harassment?

    ভালেঙ্কা আরও জানান, ‘তাঁদের আচরণ পক্ষপাতদুষ্ট ছিল ও সভাপতির মাধ্যমে একাধিকবার আমার বক্তব্যকে প্রশমিত করে দেওয়া হয়।’ এছাড়াও, সভাপতি তাঁকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করেন বলেও অভিযোগ করেন ভালেঙ্কা। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এশিয়া কাপে মহিলা ফুটবল দলের ব্যর্থতার পরেও ভালেঙ্কা ফেডারেশনের উদ্দেশ্যে বিস্ফোরক চিঠি প্রদানের মাধ্যমে একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন।

    আরও পড়ুন: প্রতিদিন ৬৩ লক্ষ ইউনিটের উৎপাদন! ৩,৩০০ কোটি টাকার সেমিকন্ডাক্টর প্ল্যান্টের উদ্বোধন করলেন মোদী

    যদিও, এই হেনস্থার অভিযোগের পরিপ্রেক্ষিতে ফেডারেশনের তরফে বলা হয়েছে, গোয়ার ফুটবল প্রশাসক ভালেঙ্কা ও তাঁর পরিবারের সদস্যরা ISL-এ চার্চিলকে নেওয়ার জন্য ক্রমাগত চাপ তৈরি করেন। যদিও, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নিয়মকে মাথায় রেখেই সেই দাবি মেনে নেয়নি। কারণ, ISL-এ ১৪ টি দলের অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এদিকে, ক্রীড়া আদালতের রায় অনুযায়ী ইন্টার কাশী আই লিগ চ্যাম্পিয়ন হওয়ায় চার্চিল ISL-এ অংশগ্রহণ করতে পারেনি।

    আরও পড়ুন: হয়ে যান সতর্ক! ভারতে আর বিক্রি করা যাবে না এই কোম্পানিগুলির CCTV? কী জানাল কেন্দ্র?

    এর পাশাপাশি সত্যনারায়ণ আরও জানিয়েছেন, ভালেঙ্কা তারপরও চাপ বজায় রাখেন। শুধু তাই নয়, তিনি নিজে এক্সিকিউটিভ কমিটির সদস্য হয়েও বাকিদের প্রভাবিত করতে একাধিকবার মিটিংও ডেকেছেন। যদিও, শেষ পর্যন্ত ভালেঙ্কার আবেদন খারিজ হয়ে যায়। এমতাবস্থায়, সামগ্রিক অবস্থার পরিপ্রেক্ষিতে অনুমান করা হচ্ছে যে ISL-এ চার্চিলকে সুযোগ না দেওয়ার কারণেই কী কল্যাণের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে এনেছেন ভালেঙ্কা? যদিও, এই বিষয়ে স্পষ্ট কোনও মতামত দেওয়া হয়নি।

    Click here to Read More
    Previous Article
    প্রতিদিন ৬৩ লক্ষ ইউনিটের উৎপাদন! ৩,৩০০ কোটি টাকার সেমিকন্ডাক্টর প্ল্যান্টের উদ্বোধন করলেন মোদী
    Next Article
    আজকের রাশিফল ১ এপ্রিল, ব্যবসায় বাজিমাত করবে এই চার রাশি

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment