Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কলকাতায় পৌঁছেই ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিলেন নতুন প্রধান কোচ হাবাস! ডার্বির ছক প্রস্তুত?

    5 days ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মঙ্গলবার ভোররাতে কলকাতার মাটিতে পা রেখেছেন ইস্টবেঙ্গলের (East Bengal) নতুন প্রধান কোচ আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। ভারতীয় ফুটবলে দীর্ঘদিনের পরিচিত মুখ এই অভিজ্ঞ স্প্যানিশ কোচের আগমনের মধ্য দিয়ে ডুরান্ড কাপের (Durand Cup) কলকাতা ডার্বির (Kolkata Derby) আগে লাল-হলুদ শিবিরে স্বস্তির মেজাজ।

    আগের মরশুমে চ্যাম্পিয়ন দলের বেশ কিছু ফুটবলার নতুন মরশুমে দলে নেই। গত মরশুমের সেরা ফুটবলার যোগ দিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে। ফলে বেশ কিছুটা মুষড়ে পড়েছিলেন লাল-হলুদ সমর্থকরা। কিন্তু কলকাতা লিগে ভালো শুরু করে আর নতুন কোচের আগমনে আশার আলো দেখছেন লাল-হলুদ সমর্থকরা।

    ভারতীয় ফুটবলের খুঁটিনাটি সম্পর্কে যারা খোঁজ-খবর রাখেন, তারা হাবাসের কোচিং স্টাইলের সঙ্গে অত্যন্ত পরিচিত। হাবাস মূলত দলের রক্ষণভাগকে সুসংগঠিত রেখে তারপর প্রতিপক্ষ শিবিরে আঘাত হানার ধারণায় বিশ্বাসী। আর সাম্প্রতিক অতীতে সকলেই দেখেছেন যে বড় টুর্নামেন্ট জিততে গেলে রক্ষণ সুদৃঢ় হওয়া কতটা জরুরি।

    আরও পড়ুন: ম্যাচের পর চূড়ান্ত নোংরামি আর্জেন্টিনার? স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালের সংঘাতের সম্পূর্ণ কথোপকথন এলো প্রকাশ্যে…

    কলকাতায় পৌঁছেই নিজের কাজ আরম্ভ করে দিয়েছেন হাবাস। কড়া মেজাজের এই স্প্যানিশ কোচ ইতিমধ্যেই মঙ্গলবার ইস্টবেঙ্গলের প্র্যাক্টিসে যোগদান করে জুনিয়র দলের কোচ বিনো জর্জের সাথে পরামর্শ করেছেন। আসন্ন মরশুমে প্রতিটি টুর্নামেন্টে ইস্টবেঙ্গলকে সাফল্য উপহার দিতে দৃঢ় সংকল্প এই স্বল্পবাক ফুটবল ব্যক্তিত্ব।

    আরও পড়ুন: FIFA প্রেসিডেন্টকে সরাসরি অগ্রাহ্য করলেন মেসি! আর্জেন্টিনা ক্যাপ্টেনের অবসর নিয়ে বড় আপডেট দিলেন স্কালোনি

    তবে অনুশীলনে নিজের প্রথম দিনে ফুটবলারদের বিশেষ কোনও পরামর্শ দেননি লাল হলুদ কোচ। মূলত কড়া নজর রেখেছেন দলে যোগ দেওয়া ফুটবলারদের ফিটনেসের ওপর। আগামী শনিবার ডার্বির আগে দুই মিডফিল্ডার মহম্মদ রশিদ ও ড্যানি রামিরেজকেও হয়তো পেয়ে যাবেন। তবে মরশুমের শুরুতে দলগঠন ও প্রথম একাদশ নির্বাচন নিয়ে আবেগ ও উত্তেজনা, দুটিকেই নিয়ন্ত্রণে রাখবেন স্প্যানিশ কোচ।

     

    Click here to Read More
    Previous Article
    বছরে মিলবে ১২০০০ অবধি! নবম থেকে স্নাতকোত্তরের পড়ুয়াদের জন্য চালু দুর্দান্ত স্কলারশিপ
    Next Article
    ২৭ বছর ধরে শিক্ষকতা করেও তবুও সংসার চলে না, বাধ্য হয়ে সাইকেলে ঘুরে সিঙ্গারা বিক্রি করছেন শিক্ষক !

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment