Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কলকাতার যানজট কমাতে বড় পরিকল্পনা রাজ্যের! রিং রোডে যুক্ত হবে ৪ জেলা

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক : কলকাতার রাস্তায় প্রতিদিনই যানজট এখন সাধারণ ছবি। অফিস টাইমে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তাগুলিতে দীর্ঘক্ষণ গাড়িঘোড়ার ট্রাফিক লেগেই থাকে।এই চাপ সামাল দিতেই এবার দীর্ঘমেয়াদি পরিকল্পনার পথে হাঁটছে রাজ্য সরকার (West Bengal Government)। সেই লক্ষ্যেই কলকাতাকে ঘিরে একটি রিং রোড নির্মাণের কথা ভাবা হয়েছে।

    রাজ্য সরকারের (West Bengal Government) উদ্যোগে তৈরি হবে রিং রোড

    জানা যাচ্ছে, কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা—এই চারটি জেলাকে সংযুক্ত করে রিং রোড গড়ে তোলা হবে।ইতিমধ্যেই এই প্রকল্পের একটি প্রাথমিক নকশা তৈরি করেছে খড়গপুর আইআইটি। প্রাথমিকভাবে চার অথবা ছয় লেনের রাস্তা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই রাস্তার একটি বড় অংশ গঙ্গার তীর ঘেঁষে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, রিং রোডের বিস্তার হবে হাওড়ার পাঁচলা থেকে বাউড়িয়া হয়ে দক্ষিণ ২৪ পরগনার বজবজ, মহেশতলা, গার্ডেনরিচ, আমতলা, সোনারপুর এবং বারুইপুর পর্যন্ত।

    উল্লেখ্য, পাঁচলা অংশ থেকেই এই করিডর কোণা এক্সপ্রেসওয়ে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে পেরিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত হবে। বর্তমানে এক জেলা থেকে অন্য জেলায় যেতে গেলে অধিকাংশ ক্ষেত্রেই কলকাতা শহরের ভিতর দিয়ে যাতায়াত করতে হয়। ফলে শহরের রাস্তায় অতিরিক্ত যানবাহনের চাপ তৈরি হয়।

    West Bengal Government make ring road to reduce traffic Kolkata

    আরও পড়ুন : সরকারি প্রকল্প থেকেই মাসে ১৫-১৮ হাজার টাকা ! কোন কোন প্রকল্পের কথা বললেন মুখ্যমন্ত্রী?

    নতুন রিং রোড তৈরি হলে সেই চাপের একটি বড় অংশ শহরের বাইরে সরিয়ে দেওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। এতে কলকাতার যান চলাচল যেমন স্বাভাবিক হবে, তেমনই চার জেলার মধ্যে যোগাযোগও অনেক বেশি দ্রুত ও সুবিধাজনক হয়ে উঠতে পারে। রাজ্য সরকারের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ভবিষ্যতে কলকাতা ও সংলগ্ন এলাকার পরিবহণ ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। তবে প্রকল্পের কাজ কবে শুরু হবে এবং কীভাবে ধাপে ধাপে তা বাস্তবায়িত হবে, সে দিকেই এখন নজর সকলের।

    Click here to Read More
    Previous Article
    দোকানে ‘হালাল’ না ‘ঝটকা’ বোর্ডের দাবিতে প্রচারে ধর্মচক্র
    Next Article
    ভারতে ভয়াবহ হামলা চালিয়ে পাকিস্তানে গা-ঢাকা হিজবুল জঙ্গির! বড় পদক্ষেপ ইন্টারপোলের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment