Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কলকাতার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ! ফলতাকে ঘিরে বড় বার্তা

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ ফলতা থেকে কলকাতায় যাতায়াতের সমস্যা বহুদিনের। দুর্বল রাস্তা, যানজট আর পর্যাপ্ত পরিবহণ না থাকায় সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী, সকলকেই সমস্যায় পড়তে হয়। এবার সেই সমস্যার সমাধানে ফলতা-কলকাতা সরাসরি রেল যোগাযোগ (Falata-Kolkata Rail Project) চালুর ভাবনা সামনে আনল বিজেপি। শুধু যাতায়াত নয়, ফলতাকে ফের বড় শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার পরিকল্পনার সঙ্গেও জড়িয়ে রয়েছে এই রেল প্রকল্প।

    ফলতা-কলকাতা রেল যোগাযোগ (Falata-Kolkata Rail Project) নিয়ে জোর চর্চা

    ফলতা বিধানসভা উপনির্বাচনের আবহেই নতুন করে সামনে এসেছে রেল যোগাযোগের (Falata-Kolkata Rail Project) দাবি। প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার কাছে স্থানীয় বাসিন্দারা রাস্তার দুরবস্থা ও যোগাযোগ সমস্যার কথা তুলে ধরেন। সেই সঙ্গে ফলতা থেকে সরাসরি কলকাতার সঙ্গে রেল সংযোগ তৈরির দাবিও জানান তাঁরা।

    দেবাংশু পান্ডা জানিয়েছেন, বিজেপির অগ্রাধিকারের তালিকায় এখন রেল যোগাযোগ (Falata-Kolkata Rail Project) অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তাঁর দাবি, কয়েক বছর আগে ডায়মন্ডহারবার থেকে ফলতা হয়ে বজবজ পর্যন্ত নতুন রেললাইন তৈরির সম্ভাবনা খতিয়ে দেখতে পূর্ব রেল সমীক্ষাও করেছিল। ব্রিটিশ আমলে এই রুটে মার্টিন রেলের ট্রেন চলত বলেও তিনি জানান।

    তাঁর কথায়, পুরনো রেললাইনের জমিও চিহ্নিত করা হয়েছিল। জমি অধিগ্রহণের দায়িত্ব দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের হাতে ছিল। ভোটের ফল ঘোষণার পর পূর্ব রেলের ডিআরএমের সঙ্গে কথা বলে প্রকল্পের বর্তমান অবস্থা জানার চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন তিনি। এরপর কেন্দ্রীয় রেলমন্ত্রকের সঙ্গে যোগাযোগের পরিকল্পনাও রয়েছে।

    ফলতা অবাধ বাণিজ্য কেন্দ্রকে ঘিরেও বড় পরিকল্পনার কথা জানিয়েছে বিজেপি। একসময় এখানে ২৩০টিরও বেশি ছোট-বড় কারখানা ছিল এবং প্রায় ৫০ হাজার মানুষ কাজ করতেন। বর্তমানে মাত্র কুড়িটির মতো কারখানা চালু রয়েছে। বন্ধ হয়ে যাওয়া শিল্প ফের চালু করতে কারখানা মালিকদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন দেবাংশু পান্ডা। পাশাপাশি নতুন শিল্প আনার চেষ্টাও হবে।

    Indian Railways memu trains return with improved services

    আরও পড়ুনঃ সরকারি বাসে মহিলাদের ফ্রি সফর নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

    শুধু শিল্প নয়, এলাকার পরিকাঠামো উন্নয়ন নিয়েও পরিকল্পনা করা হচ্ছে। গঙ্গার ধারে ভেঙে যাওয়া নদীবাঁধ মেরামত, জল জীবন মিশনের পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া এবং গ্রামের কাঁচা রাস্তা সংস্কারের কথাও বলা হয়েছে। কোথাও কোথাও সাবমার্সিবল পাম্প বসিয়ে জল সরবরাহ করা হলেও তাতে সমস্যাই বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। সেই বিষয়েও সমাধানের আশ্বাস দিয়েছে বিজেপি।

    Click here to Read More
    Previous Article
    ‘মিডিয়া আর যাচ্ছে না?’ ফেসবুক লাইভ নিয়ে মমতাকে খোঁচা দিলীপের | Dilip Ghosh | Mamata Banerjee
    Next Article
    লক্ষাধিক যাত্রীর স্বস্তি, শিয়ালদা-লালগোলা রুটে আবার চালু আধুনিক মেমু ট্রেন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment