Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কলকাতা থেকে ট্রাম সরানো হচ্ছে কেন? বড় অভিযোগ বিজেপি বিধায়কের

    2 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার রাস্তায় এখন আর আগের মতো ট্রাম (Kolkata tram) দেখা যায় না। একের পর এক রুট বন্ধ হয়ে যাওয়ায় শহরের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই। এই পরিস্থিতিতে ট্রাম তুলে দেওয়ার নেপথ্যে বড় স্বার্থ কাজ করছে বলে অভিযোগ করলেন রাসবিহারীর বিজেপি বিধায়ক স্বপন দাশগুপ্ত। তাঁর দাবি, ট্রামডিপোর বড় বড় জমির দিকেই আসল নজর রয়েছে।

    কলকাতা ট্রাম (Kolkata tram) নিয়ে কী বললেন স্বপন দাশগুপ্ত?

    কলকাতায় ট্রাম (Kolkata tram) পরিষেবা তুলে দেওয়ার কারণ নিয়ে সরব হয়েছেন স্বপন দাশগুপ্ত। তাঁর মতে, শহর থেকে ট্রাম সরানোর পিছনে দু’টি কারণ কাজ করছে। প্রথমত, এক ধরনের ভুল আধুনিকীকরণের চিন্তাভাবনা। যেখানে পুরনো ট্রামকে অপ্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে। দ্বিতীয়ত, ট্রামডিপোর বিশাল জমির উপর অনেকের নজর রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

    বিজেপি বিধায়কের দাবি, ওই জায়গাগুলিতে ভবিষ্যতে বড় হাউজিং প্রকল্প বা শপিং মল তৈরি করার পরিকল্পনাই আসল কারণ। তাঁর কথায়, এখন যখন বিশ্বের বহু শহরে পরিবেশবান্ধব পরিবহণের উপর জোর দেওয়া হচ্ছে, তখন কলকাতা থেকে ট্রাম তুলে দেওয়ার কোনও মানে হয় না।

    তিনি আরও বলেন, শহরের অনেক জায়গা থেকেই ইতিমধ্যেই ট্রামলাইন তুলে ফেলা হয়েছে। ফলে ভবিষ্যতে আবার নতুন করে ট্রাম চালু করা কঠিন হয়ে যাবে। যদিও এখনও কিছু এলাকায় ট্রামলাইন রয়েছে বলে জানান তিনি। স্বপন দাশগুপ্তর মতে, মেট্রোর সঙ্গে সংযোগকারী পরিবহণ হিসেবেও ট্রাম গুরুত্বপূর্ণ হতে পারে। পাশাপাশি ট্রাম শুধু পরিবহণ নয়, কলকাতার আবেগ ও ঐতিহ্যের সঙ্গেও জড়িয়ে রয়েছে।

    তিনি বলেন, মানুষ যেমন কলকাতার কথা ভাবলে হাওড়া ব্রিজের কথা মনে করে, তেমনই ট্রামের (Kolkata tram) ছবিও চোখে ভাসে। তাই এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা প্রয়োজন বলেই মনে করেন তিনি।

    আরও পড়ুনঃ সরকারি স্কুলে পড়ুয়াদের জন্য দারুণ সুযোগ! ‘বিদ্যাঞ্জলি’ প্রকল্পে কী কী সুবিধা মিলবে জানুন

    শেষে তিনি জানান, ট্রাম (Kolkata tram) বাঁচানোর লড়াই এখনও চালিয়ে যেতে হবে। কারণ যারা ট্রাম তুলে অন্য কিছু তৈরির পরিকল্পনা করছে, তারা সহজে পিছিয়ে আসবে না বলেই মনে করছেন তিনি।

    Click here to Read More
    Previous Article
    সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা সরাসরি শুনতে“সরাসরি শঙ্কর” কর্মসূচির আয়োজন
    Next Article
    কঙ্গোয় ইবোলার থাবা! সতর্ক ভারত, আফ্রিকার তিন দেশে সফরে নিষেধাজ্ঞা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment