Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কলকাতা থেকে বাঁশপাহাড়ি AC বাস! এবার একদিনেই ঘুরে আসুন জঙ্গলমহল, রইল রুট ও টাইমটেবিল

    1 day ago

    বাংলা হান্ট ডেস্কঃ বাঙালির প্রিয় পর্যটনকেন্দ্রগুলির তালিকায় উপরের দিকেই থাকে জঙ্গলমহলের (Jangalmahal) নাম। এবার সেখানে যাওয়া আরও সহজ। হাতে একদিনের ছুটি থাকলেই জঙ্গলমহল থেকে ঘুরে আসা যাবে। বুধবার থেকে চালু হচ্ছে কলকাতা থেকে বাঁশপাহাড়ি এসি বাস পরিষেবা (Kolkata-Banspahari Bus)।

    কলকাতা-বাঁশপাহাড়ি বাসের রুট ও সময়সূচি | (Kolkata-Banspahari Bus)

    আজ থেকে রোজ সকালে কলকাতার ধর্মতলা থেকে বাঁশপাহাড়ির উদ্দেশে সরকারি এসি বাস ছাড়বে। সেখানে কয়েক ঘণ্টা বাসটি দাঁড়াবে। এরপর ফের বিকেলে যাত্রীদের নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেবে। বিনপুরের বিধায়ক প্রণত টুডু জামবনির গিধনি বাজার থেকে বাসটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

    আরও পড়ুনঃ রিপাবলিক বাংলা ছাড়ছেন ময়ূখ রঞ্জন ঘোষ? এক পোস্টে জল্পনা তুঙ্গে

    জানা গিয়েছে, কলকাতা থেকে বাঁশপাহাড়ি যেতে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা সময় লাগে। রোজ সকাল সাড়ে ছ’টা নাগাদ কলকাতা-বাঁশপাহাড়ি বাস ছাড়বে। ধর্মতলা থেকে ঝাড়গ্রাম, চিল্কিগড়, গিধনি বাজার হয়ে বেলপাহাড়ি ঢোকার কথা রয়েছে। এরপর সেখান থেকে বাঁশপাহাড়ি।

    এরপর বিকেল চারটে নাগাদ সেখান থেকে যাত্রীদের নিয়ে কলকাতার উদ্দেশে বাসটি রওনা দেবে। এই বিষয়ে পর্যটন ব্যবসায়ীদের দাবি, এই বাস পরিষেবা শুরু হলে ঝাড়গ্রামে পর্যটকদের সংখ্যা বাড়বে। পর্যটকেরা সহজেই কলকাতা থেকে বেলপাহাড়ি পৌঁছতে পারবেন।

    বেলপাহাড়ি থেকে কলকাতা অবধি মোট ৬টি বাস চলাচল করে। তবে কলকাতা থেকে বাঁশপাহাড়ি পৌঁছনোর বিশেষ বাস নেই। এই বিষয়ে বিধায়ক প্রণত বলেন, “যত বেশি পর্যটক এখানে আসবেন, তত অর্থনীতি চাঙ্গা হবে। বাস পরিষেবা শুরু হলে পর্যটকেরা যেমন সরাসরি কলকাতা থেকে বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি পৌঁছতে পারবেন। তেমনই স্থানীয়দেরও সুবিধা হবে। তাঁদের যোগাযোগ আরও উন্নত হবে।“

    Kolkata-Banspahari bus

    অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বেলপাহাড়িতে প্রায় সারা বছর পর্যটকদের ভিড় লেগে থাকে। কলকাতা থেকে সেখানে যাওয়ার বাস রয়েছে। এবার বাঁশপাহাড়ি অবধি সরাসরি এসি বাস পরিষেবা শুরু হল। এর ফলে একদিকে যেমন পর্যটকদের ব্যাপক সুবিধা হবে, তেমনই স্থানীয় পর্যটন ব্যবসাতেও গতি আসবে বলে দাবি বেলপাহাড়ি ট্যুরিজম অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিধান দেবনাথের।

    Click here to Read More
    Previous Article
    ডিসেম্বর পর্যন্ত অন্নপূর্ণার টাকা বন্ধ? উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিলো সরকার !
    Next Article
    বিদেশে চিকিৎসার আর্জিতে জোর ধাক্কা! অভিষেকের আবেদন খারিজ করল হাই কোর্টে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment