Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কলকাতা পুলিশে বড় বদলের ইঙ্গিত! ‘স্মার্ট পুলিশিং’ থেকে ATS মডেল, নিরাপত্তায় শাহের নতুন রূপরেখা

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের পুলিশকে (West Bengal Police) আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে চায় কেন্দ্র। সেই লক্ষ্যেই কলকাতায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে পুলিশের কাজে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ানো, সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং জঙ্গি ও সাইবার অপরাধ মোকাবিলায় আরও কড়া পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

    পশ্চিমবঙ্গে স্মার্ট পুলিশিং (West Bengal Police) ও নিরাপত্তা ব্যবস্থা জোর

    রবিবার সকালে আলিপুরের সরকারি আবাস ‘সৌজন্য’-এ রাজ্য ও কলকাতা পুলিশের (West Bengal Police) শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। সেখানে এনআইএ, বিএসএফ, সিবিআই এবং সিআরপিএফের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। সূত্রের খবর, প্রথমে কলকাতা ও বিধাননগর পুলিশকে কেন্দ্রের ‘স্মার্ট সিটি পুলিশিং’ প্রকল্পের আওতায় আনা হতে পারে। পরে ধাপে ধাপে রাজ্যের অন্য জেলাগুলিতেও এই ব্যবস্থা চালু করা হবে।

    এই প্রকল্পে পুলিশের (West Bengal Police) কাজে আরও বেশি প্রযুক্তি ব্যবহার করা হবে। শহরের বিভিন্ন জায়গায় নজরদারি বাড়াতে অত্যাধুনিক ক্যামেরা বসানো হতে পারে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সাহায্যে অপরাধ দমনের কাজ আরও দ্রুত করার পরিকল্পনাও রয়েছে। একটি আধুনিক কন্ট্রোল সেন্টার তৈরি করার কথাও আলোচনা হয়েছে, যেখান থেকে একসঙ্গে শহরের বিভিন্ন এলাকার পরিস্থিতি নজরে রাখা যাবে।

    বৈঠকে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকার নিরাপত্তা নিয়েও বিশেষ আলোচনা হয়েছে। জঙ্গি কার্যকলাপ, নাশকতা এবং সংগঠিত অপরাধ রুখতে আরও কড়া নজরদারির উপর জোর দেওয়া হয়েছে। জানা গিয়েছে, রাজ্য ও কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফকে আরও শক্তিশালী করা হতে পারে। মহারাষ্ট্রের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের ধাঁচে তাদের কাজের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এসটিএফে সাইবার নজরদারি ও উগ্রপন্থা রোধের জন্য আলাদা বিভাগও তৈরি হতে পারে। তাদের জন্য আধুনিক অস্ত্র এবং হালকা বুলেটপ্রুফ জ্যাকেটের ব্যবস্থাও করা হতে পারে।

    এছাড়া রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে সমন্বয় আরও বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। যেসব এলাকায় অতীতে গোলমাল বা হিংসার ঘটনা ঘটেছে, সেসব জায়গা নিয়ে আলাদা করে নজরদারির কথাও বৈঠকে উঠে এসেছে। সূত্রের খবর, আইনশৃঙ্খলা সংক্রান্ত তথ্য কেন্দ্রের কাছে নিয়মিত পাঠানোর বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরোর গত ১৫ বছরের তথ্যও কেন্দ্রের সঙ্গে ভাগ করে নেওয়ার কথা বলা হয়েছে।

    Amit Shah gave a strong message with the aim of building a 'drug-free India'.

    আরও পড়ুনঃ আজ থেকে বাদল অধিবেশন, ‘বন্দেমাতরম’ বিল-সহ একাধিক বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র

    শনিবার উত্তরবঙ্গের সীমান্ত এলাকা ঘুরে কলকাতায় আসেন অমিত শাহ। রবিবার সকালে বৈঠক করার পাশাপাশি তিনি কলকাতায় ‘মিউজিয়াম অব ওয়ার্ড’-এর উদ্বোধন করেন। এছাড়া ভার্চুয়াল মাধ্যমে পশ্চিমবঙ্গে আমূলের নতুন কারখানার ভূমিপুজো অনুষ্ঠানেও যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (West Bengal Police)।

    Click here to Read More
    Previous Article
    আজ থেকে বাদল অধিবেশন, ‘বন্দেমাতরম’ বিল-সহ একাধিক বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র
    Next Article
    ভাড়ার চিন্তা ভুলুন! নামমাত্র খরচে হাইড্রোজেন ট্রেনে চড়ার সুযোগ দিচ্ছে ভারতীয় রেল

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment