Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কলেজে কন্ডোম কাণ্ডের জের? ইউনিয়ম রুম নিয়ে কড়া নির্দেশিকা রাজ্যের

    1 month ago

    বাংলা হান্ট ডেস্কঃ কলেজ মানে পড়াশোনার জায়গা। কিন্তু সেখানেই সাম্প্রতিক অতীতে একাধিক চাঞ্চল্যকর কর্মকাণ্ডের অভিযোগ সামনে এসেছে। কোনও কলেজের ইউনিয়ম রুমে (Union Room) বেডরুমের মতো ব্যবস্থা দেখা গিয়েছে, কোথাও আবার কলেজ চত্বর থেকে উদ্ধার হয়েছে মদের বোতল, কন্ডোমের মতো জিনিস। এই পরিস্থিতিতে কলেজের ইউনিয়ম রুমগুলি নিয়ে কড়াকড়ি শুরু করল রাজ্য সরকার (Government of West Bengal)। ইতিমধ্যেই উচ্চশিক্ষা দফতরের তরফে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে।

    কলেজের ইউনিয়ম রুম নিয়ে কড়াকড়ি রাজ্যের | (Government of West Bengal)

    সম্প্রতি উচ্চশিক্ষা দফতরের তরফে রাজ্যের সকল সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও স্পনসর্ড কলেজগুলিতে বহুদিন ধরে তালাবন্ধ থাকা ইউনিয়ম রুম নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, অধ্যক্ষ বা টিচার ইন চার্জের উপস্থিতিতে এই বন্ধ থাকা ইউনিয়ম রুমগুলি খুলতে হবে।

    আরও পড়ুনঃ আচমকা বন্ধ হাওড়ার ৪২ নম্বর বাস পরিষেবা! নিত্যযাত্রীদের জন্য চরম ভোগান্তি

    তালাবন্ধ ইউনিয়ম রুম খোলার ক্ষেত্রে বেশ কিছু গাইডলাইন বেঁধে দিয়েছে বিকাশ ভবন। জানানো হয়েছে, অধ্যক্ষ, সহ অধ্যক্ষ (ভাইস প্রিন্সিপাল), টিচার ইন চার্জ বা অফিসার ইন চার্জের উপস্থিতির পাশাপাশি সংশ্লিষ্ট কলেজের পাঁচ জন স্থায়ী কর্মীর উপস্থিতিতে এই ঘরগুলি খোলা যাবে। সম্পূর্ণ প্রক্রিয়াটির নিখুঁতভাবে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করে রাখতে হবে।

    এছাড়া তালা খুলে ভিতরে ঢোলার পর ইউনিয়ন রুমে কী কী জিনিস পাওয়া গেল সেটির একটি তালিকা করতে হবে। সেখানে উপস্থিত সকল শিক্ষক ও অশিক্ষক কর্মীর সই থাকবে। কোনও আপত্তিকর, নিয়ম বহির্ভূত জিনিস পাওয়া গেলে অবিলম্বে সংশ্লিষ্ট কলেজের গভর্নিং বডি বা অ্যাডমিনিস্ট্রেটরের পাশাপাশি উচ্চশিক্ষা নির্দেশালয়ের ডিপিআই-কে এই বিষয়ে লিখিতভাবে জানাতে হবে।

    একইসঙ্গে বলা হয়েছে, এই নির্দেশ কার্যকর করার পর এক সপ্তাহের মধ্যে একটি কমপ্লায়েন্স রিপোর্ট নির্দিষ্ট অফিশিয়াল ইমেল আইডিতে মেল করতে হবে। সম্পূর্ণ বিষয়টিকে ‘অত্যন্ত জরুরি’ হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে।

    Government of West Bengal strict order about locked college union room

    রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, কলেজে ভর্তির মরশুম চলছে। আগে এই সময় নাগাদ নানা কলেজ থেকে একাধিক অভিযোগ সামনে এসেছে। তৃণমূল নেতাদের দাদাগিরি, ইউনিয়ম রুম নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন পড়ুয়ারা। তবে এসব জিনিস একদম সহ্য করবে না আমাদের সরকার। তাই জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

    এদিকে সম্প্রতি কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে ও বারাসাত কলেজের ঘটনায় রাজ্য জুড়ে শোরগোল পড়েছিল। সুরেন্দ্রনাথ কলেজে ইউনিয়ম রুমে শোবার ঘরের মতো আয়োজন চোখে পড়ে। অন্যদিকে বারাসাত কলেজের ছাদ থেকে উদ্ধার হয় মদের বোতল, কন্ডোমের মতো জিনিস। এই পরিস্থিতিতে রাজ্যের কলেজগুলির তালাবন্ধ ইউনিয়ম রুম নিয়ে কড়াকড়ি শুরু করল সরকার।

    Click here to Read More
    Previous Article
    মহিলাদের বড় চিন্তা দূর হল! অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে নতুন আপডেট
    Next Article
    জমে উঠেছে লড়াই! বিশ্বকাপের নকআউটে প্রথম এশীয় দল হিসাবে পৌঁছল জাপান, খেলবে ব্রাজিলের বিরুদ্ধে

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment