Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    খিদিরপুর ডকে আটক পালতোলা নৌকা, কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচে পয়েন্ট নষ্ট মোহনবাগানের

    1 week ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ প্রথম ম্যাচে ৪-০ ফলে জয় দিয়ে কলকাতা লিগ (CFL 2026) অভিযান শুরু করেছিল মোহনবাগান (Mohun Bagan)। কিন্তু দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেয়ে গেলো বাস্তব রায়ের ছেলেরা। পাঠচক্রের বিরুদ্ধে দুর্দান্ত জয় পাওয়া সায়ন ব্যানার্জিরা এদিন প্রথমার্ধে এগিয়ে গিয়েও ১-১ ফলে খিদিরপুর এসসি-র সাথে ম্যাচ ড্র করলো মোহনবাগান। একাধিক তারকা সমৃদ্ধ সবুজ-মেরুণ শিবিরকে রুখে দিয়ে সন্তুষ্ট খিদিরপুর কোচ ও প্রাক্তন ইস্টবেঙ্গল তারকা মেহতাব হোসেন।

    এদিন ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে গত পাঠচক্র ম্যাচের প্রথম গোলদাতা কিয়ান নাসিরির ফ্রি-কিক দুর্দান্ত দক্ষতায় বাঁচিয়ে দেন খিদিরপুর গোলরক্ষক অর্ধেন্দু। তবে এই ম্যাচের শুরু থেকে যাবতীয় আক্রমণ সামলে নিয়ে প্রতিআক্রমণে মোহনবাগানকে চাপে রেখেছিল খিদিরপুর। তা সত্ত্বেও ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারের শেষ ভাগেই সন্দীপ মালিকের গোল লিড এনে দেয় মোহনবাগানকে। কিন্তু নাটকীয় ম্যাচে জয় পাওয়ার জন্য এই গোল যথেষ্ট ছিল না।

    ম্যাচের দ্বিতীয়ার্ধে মোহনবাগান শিবিরে পাল্টা আঘাত হানে খিদিরপুর। গোল করে দলকে সমতায় ফেরান তুহিন শিকদার। অপ্রত্যাশিত ভাবে গোল হজম করায় কিছুক্ষণের জন্য থতমত খেয়ে লেগেও প্রতিপক্ষকে চেপে ধরতে দেরি করেনি বাস্তব রায়ের ছেলেরা। কিন্তু তাদের সেই চেষ্টা কাজে এলো না আজ।

    আরও পড়ুন: দুই ম্যাচে ৮ গোল! উড়ে যাচ্ছে প্রতিপক্ষরা, কলকাতা লিগে বিধ্বংসী মেজাজে ইস্টবেঙ্গল

    সায়ন, সুহেল, কিয়ানরা এরপর খিদিরপুর রক্ষণকে চেপে ধরেছিল। তৈরি হচ্ছিলো একাধিক সুযোগ। কিন্তু কোনোভাবেই আর ম্যাচে দ্বিতীয়বার গোলের মুখ খুলতে পারেনি সবুজ-মেরুণ শিবির। শেষপর্যন্ত হতাশা এবং এক পয়েন্ট সঙ্গী করেই মাঠ ছাড়তে হয় মোহনবাগানকে।

    আরও পড়ুন: দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে বিরাট রেকর্ড মেসির! আর্জেন্টিনার দাপট দেখে ভয় পাচ্ছে স্পেন?

    চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল কলকাতা লিগে প্রথম ম্যাচে ৩-০ ফলে জেতার পরে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ৪-০ ফলে জিতেছিল মোহনবাগান। কিন্তু গত দুইবারের চ্যাম্পিয়ন লাল-হলুদ শিবির নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে ৫-১ ফলে। আর এখন টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে পয়েন্ট নষ্ট করে লিগের শুরুতেই কিছুটা চাপে পড়ে গেলো বাস্তব রায়ের দল।

     

    Click here to Read More
    Previous Article
    কোয়েল কি এবার বিজেপিতে? জল্পনা বাড়িয়ে কী বললেন দেবজিৎ?
    Next Article
    TCS ও Google-এর বড় চমক! কলকাতায় লঞ্চ হল Gemini Experience Center, মিলবে কী কী সুবিধা?

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment