Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    খড়গপুর শাখায় মেগা ব্লকের প্রভাব, টানা দু’সপ্তাহ বাতিল অসংখ্য ট্রেন

    4 days ago

    বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণ পূর্ব রেল ডিভিশনে খড়গপুর শাখার অন্তর্গত নারায়ণগড় ভদ্র তৃতীয় লাইন সম্প্রসারণ ও বালেশ্বর স্টেশনে ইয়ার্ড রিমডেলিংয়ের কাজ চলছে। এই উন্নয়নমূলক কাজের ফলে আগামী ২৯ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ মেমু এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। জেনে নিন সেই ট্রেনগুলোর (Indian Railways) বিষয় বিস্তারিত তথ্য।

    খড়গপুর শাখায় ট্রেন বাতিলের ঘোষণা (Indian Railways)

    এই বিষয়ে ইতিমধ্যে ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে খড়গপুর ডিভিশনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে প্রায় কুড়ি জোড়া এক্সপ্রেস ও মেমু ট্রেন বাতিল করা হয়েছে দু সপ্তাহের জন্য। জেনে নিন কোন কোন ট্রেনগুলো বাতিল করা হয়েছে।

    Indian Railways asnnouncement of train cancellations on the kharagpur section

    আরও পড়ুন: কলকাতা-সহ জেলায় বৃষ্টির দাপট, কতদিন চলবে এই পরিস্থিতি? ওয়েদার আপডেট

    এই কাজের ফলে যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে তা হল- ৬৮০৪৯/৬৮০৫০ খড়্গপুর-ভদ্রক-খড়্গপুল মেমু, ৬৮০৫১/৬৮০৫২ বালেশ্বর-ভদ্রক-বালেশ্বর মেমু, ৬৮০২১/৬৮০২২ খড়্গপুর-বালেশ্বর-খড়্গপুর মেমু, ৬৮৪০৭/৬৮৪০৮ বালেশ্বর-ভুবনেশ্বর-বালেশ্বর মেমু, ১২৭০৩/১২৭০৪ হাওড়া-সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস, ১২৮২১/১২৮২২ হাওড়া-পুরী-হাওড়া, ২২৬০৩/২২৬০৪ হাওড়া-ভিল্লিপুরম-হাওড়া প্রভৃতি গুরুত্বপূর্ণ ট্রেন।

    এছাড়াও এই কয়দিন আনন্দবিহার পুরী নিলাচল এক্সপ্রেস, নিউ দিল্লি ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস এর মত একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনে যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্তকরণ করা হয়েছে।

    একই সঙ্গে রেলের পরিকাঠামো গত কাজের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে খড়গপুর ডিভিশনের জনসংযোগ আধিকারিক নিশান্ত কুমার। তবে এই কাজের ফলে বহু ট্রেন একদিকে যেমন বাতিল করা হয়েছে। পাশাপাশি বেশকিছু ট্রেন ঘুরপথে চলাচল করবে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    দিল্লির আন্দোলনের আঁচ এবার কলকাতায়! ‘ককরোচ’দের কলকাতা কর্মসূচির আগে বড় মন্তব্য শুভেন্দুর
    Next Article
    শুক্রবার দক্ষিণবঙ্গের চার জেলায়ভারী বর্ষণ! কলকাতায় বৃষ্টির পাশাপাশি রয়েছে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা!

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment