Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কেন্দ্রের বড় সিদ্ধান্তে বদলাতে পারে বহু পরিবারের হেঁসেলের হিসেব, কমবে LPG ভর্তুকির সুবিধা

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে গ্যাস সিলিন্ডার (Lpg Cylinder) ব্যবহার করেন যারা তাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ খবর। কারণ কেন্দ্র সরকার এলপিজি গ্রাহকদের সাবসিটি যোগ্যতা যাচাই নিয়ে এসএমএস পাঠানো শুরু করেছে। পাশাপাশি এখন থেকে আয় করে রেকর্ড এবং পরিবারের আয়ের ভিত্তিতে গ্যাস সাবসিডিটি যাচাই করা হচ্ছে। যাতে শুধুমাত্র প্রকৃত প্রয়োজনীয় মানুষেরাই এই সুবিধা পান।

    নির্দিষ্ট আয়ের পর আর মিলবে না রান্নার গ্যাসে ভর্তুকি (Lpg Cylinder)

    সূত্রের খবর, এই মেসেজে বলা হয়েছে, যেসব ব্যক্তি বা তাঁদের পরিবারের কোনও সদস্যের বার্ষিক করযোগ্য আয় ১০ লক্ষ টাকার বেশি, তাঁদের ৭ দিনের মধ্যে নিজেদের তথ্য আপডেট করতে বা জবাব দিতে হবে। মেসেজে আরও সতর্ক করা হয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য না দিলে LPG সাবসিডি বন্ধ হয়ে যেতে পারে (LPG Cylinder)।

    LPG Cylinder cooking gas subsidies will no longer be available beyond a certain income level

    আরও পড়ুন: মাছ ভাজার সময় কড়াইতে লেগে যাচ্ছে? রান্নাঘরের এই টোটকা কাজে লাগতেই পারে

    এছাড়াও গৃহস্থালির LPG সিলিন্ডারের উপর সাবসিডি প্রকল্প শুরু করা হয়েছিল আর্থিকভাবে দুর্বল ও মধ্যবিত্ত পরিবারগুলিকে সাহায্য করার জন্য। এই প্রকল্পে ভর্তুকির টাকা সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। এই প্রক্রিয়ায় PAN-সংযুক্ত ট্যাক্স রেকর্ড, আধারের সঙ্গে যুক্ত পারিবারিক তথ্য এবং LPG গ্রাহক ডেটাবেস মিলিয়ে দেখা হতে পারে। যাতে নিয়মের বাইরে থাকা পরিবারগুলিকে চিহ্নিত করা যায়।

    এমনকি শুধু গ্যাস সংযোগের মালিক নন, পরিবারের অন্য সদস্যদের আয়ও এবার যাচাইয়ের আওতায় আসতে পারে।যাঁরা এই ধরনের নোটিস পেয়েছেন, তাঁদের KYC নথি, আয় সংক্রান্ত তথ্য এবং লিঙ্ক করা রেকর্ড দ্রুত যাচাই ও আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে।

    আর এটি করা যাবে নিবন্ধিত LPG ডিস্ট্রিবিউটর বা তেল বিপণন সংস্থার অফিসিয়াল পোর্টালে গিয়ে। পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না দিলে LPG সাবসিডি বন্ধ বা স্থগিত করা হতে পারে (Lpg Cylinder)।

    Click here to Read More
    Previous Article
    আয়ুষ্মানভারত প্রকল্পে কলকাতার কোন কোন বেসরকারিহাসপাতালে বিনামূল্যে চিকিৎসা? আর কী কী সুবিধা পাবেন?
    Next Article
    প্রোটেম স্পিকার হিসেবে শপথ তাপস রায়ের, লোকভবনে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment