Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কবি সুভাষ স্টেশন ভাঙার কাজ শুরু, কবে থেকে চালু মেট্রো পরিষেবা?

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : অবশেষে কাজ শুরু হল কবি সুভাষ মেট্রো (Kolkata Metro) স্টেশনের। রবিবার থেকে শুরু হয়েছে স্টেশন ভাঙার কাজ। এদিন কবি সুভাষ স্টেশনে কাজ চালু করার জন্য শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে রেক রিভার্সাল করা হয়। ওই স্টেশন থেকেই যাতে ডাউনের মেট্রো ঘুরে আপ লাইনে যেতে পারে তার ব্যবস্থা করা হবে।

    শুরু হয়েছে কবি সুভাষ স্টেশনের (Kolkata Metro) কাজ

    উল্লেখ্য, কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ থাকাকালীন শহিদ ক্ষুদিরাম স্টেশনেই মেট্রো ফাঁকা করে সেটি কবি সুভাষ পর্যন্ত নিয়ে যাওয়া হত। সেখান থেকে আবার মেট্রো ঘুরে আপ লাইনে যেত। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, চলতি বছরের শুরুতেই নতুন কবি সুভাষ স্টেশনের ব্লু প্রিন্ট তৈরির কাজ শেষ হয়েছে।

    When will kolkata Metro start kavi subhash station

    কবে খুলবে স্টেশন: দীর্ঘ ১০ মাস এই স্টেশনে পরিষেবা বন্ধ থাকার পর শুরু হল স্টেশন ভাঙার কাজ। মনে করা হচ্ছে, সব ঠিকঠাক চললে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে স্টেশনের কাজ শেষ হয়ে যেতে পারে।

    আরও পড়ুন : গরম মোকাবিলায় এসি-কুলার, যাত্রী সুবিধার্থে প্ল্যাটফর্মে আপগ্রেড পূর্ব রেলের

    প্রায় এক বছর বন্ধ: গত বছর জুলাই মাসে কবি সুভাষ মেট্রো (Kolkata Metro) স্টেশনটি বন্ধ করে দেওয়া হয় পিলারে ফাটল ধরা পড়ার পর। বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। পরবর্তীতে মেট্রো কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানায়, কবি সুভাষ মেট্রো স্টেশনটি সম্পূর্ণ মেরামত করতে ৯ মাসের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

    আরও পড়ুন : সাতটি হাইওয়ের দায়িত্ব সামলাবে কেন্দ্রীয় সংস্থা, বড় পদক্ষেপ নবান্নের

    উল্লেখ্য, ১৭ মে রবিবার ব্লু লাইনে রেক পরিবর্তনের কাজ আরও সহজ করার জন্য ট্রাফিক ব্লক করা হয়। শহিদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে হবে ট্রাফিক ব্লক। তাই রবিবার এই রুটে মেট্রো পরিষেবা বন্ধ ছিল।

    Click here to Read More
    Previous Article
    বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি রাজ্যে! ভিজবে ১০ জেলা: আজকের আবহাওয়ার খবর
    Next Article
    চাকরিপ্রার্থীদের বড় স্বস্তি! সরকারি চাকরির পরীক্ষায় বড় ঘোষণা রাজ্য সরকারের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment