Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কালবৈশাখীর খেলা শুরু! টানা তিন দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে চলবে ঝড়-বৃষ্টি: আবহাওয়ার খবর

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক: গরম বাড়ছে, এরই মধ্যে ফের দুর্যোগের পূর্বাভাস রাজ্যে। শুক্রবার থেকে আবহাওয়ার বড়সড় বদল হতে চলেছে। এমনটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর (Kolkata Weather Update)। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। শিলাবৃষ্টিতেও ভিজবে (South Bengal Weather) একাধিক জেলা। তার আগে আজ কেমন থাকবে আবহাওয়া? রইল সম্পূর্ণ আপডেট।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    আগামীকাল থেকে দুর্যোগের পূর্বাভাস থাকলেও আজ আবহাওয়া মোটের উপর ভালোই থাকবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস আবহাওয়া অফিসের। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর বলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে পরিস্থিতি বদলাবে।

    আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের উপরেই থাকবে। আজ রোদ ঝলমলে আকাশ থাকলেও আগামীকাল থেকে রবিবার পর্যন্ত মেঘলা আকাশ এবং ঝড়বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর দাপট দেখা যাবে কলকাতাতেও।

    দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির আশঙ্কা শুক্রবার থেকে। অধিক দুর্যোগ হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে। এই সব জেলার কিছু কিছু অংশে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    আরও পড়ুন: এসিতে ভ্রমণ, থাকা খাওয়া নিয়ে আকর্ষণীয় প্যাকেজ, এবার দক্ষিণ ভারত ঘোরাবে IRCTC

    আজ বৃহস্পতিবার কলকাতা সহ হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্র শুস্ক আবহাওয়া থাকবে।

    South Bengal Weather which district will be most affected by kalbaisakhi

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরেও। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের কিছু অংশে দুর্যোগের পূর্বাভাস রয়েছে আগামীকাল থেকে। শুক্রে কোচবিহার সহ সমতলের জেলাগুলিও ভিজতে পারে। ভারী বৃষ্টি, শিলাবৃষ্টির পূর্বাভাস যেমন থাকবে, তেমনই রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও। অর্থাৎ দুই বঙ্গেই চলতি সপ্তাহে দুর্যোগের পরিস্থিতি থাকতে পারে।

    Click here to Read More
    Previous Article
    বদলে গেল পূর্বাভাস! বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, রাত পোহালে আবহাওয়ার আসল ‘গেম’: আগাম আপডেট
    Next Article
    ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস! কালবৈশাখীতে কোন কোন জেলায় বেশি প্রভাব পড়বে? জানুন আগামীকালের আবহাওয়া

    Related আবহাওয়া Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment