Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    জয়ের দেখা পাননি অধিনায়ক শ্রেয়স, এবার ভারতীয় দল নিয়ে BCCI-কে সরাসরি ব্যঙ্গ করলেন সূর্যকুমার!

    3 weeks ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলকে (Indian Cricket Team) টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো সত্ত্বেও তাকে দল থেকে ছেঁটে ফেলেছিল বিসিসিআই (BCCI)। নতুন অধিনায়ক হয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। কিন্তু সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) দল থেকে বাদ পড়ার পরে যেন জিততেই ভুলে গেছে মেন ইন ব্লুজ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হওয়ার পরে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ১-০ ফলে পিছিয়ে গেলো ভারত।

    সূর্যকুমার যাদবের প্রতিক্রিয়া:

    ভারতীয় দলের এই দুর্দিনে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব রয়েছেন নিজের স্বাভাবিক জীবনে। সেলুনে যাওয়ার পথে পাপারাৎজিদের অনুরোধে ছবি তোলার জন্য কিছু সময় অপেক্ষা করেন তিনি। সেই সময় একজন বলে উঠেন যে তারা স্কাইকে ভারতীয় দলে মিস করছেন। জবাবে হেসে সূর্যকুমার বলেন, “কেন! সব তো ঠিকই আছে।”

    তার এই প্রতিক্রিয়ার পরেই নতুন করে জল্পনা শুরু হয়েছে। ভারতীয় দল থেকে বাদ পড়ার সংবাদ থেকে সহজ ভাবে নিয়েছিলেন সূর্যকুমার। এমনকি নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার সহ গোটা ভারতীয় দলকে তিনি ভবিষ্যতের জন্য শুভেচ্ছা ও জানিয়েছিলেন। কিন্তু তার এই প্রতিক্রিয়া দেখার পর অনেকেই এখন মনে করছেন যে মন থেকে ভারতীয় দল থেকে বাদ পড়ার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেন নি স্কাই।

    আরও পড়ুন: পিছিয়ে পড়লেন বিরাট কোহলি! গম্ভীরের পছন্দের ক্রিকেটারের কাছে খোয়াতে হলো বড় রেকর্ডের মালিকানা

    সূর্যকুমারের অধিনায়কত্বে ভারতীয় দল ৫১ টি ম্যাচ খেলে তার মধ্যে ৪২ টি জয় পেয়েছিল। হারের মুখ দেখতে হয়েছিল কেবলমাত্র ৮ বার। অপরদিকে শ্রেয়সের অধিনায়কত্বে ৪ ম্যাচের তিনটিতেই হেরেছে ভারতীয় দল। অনেকেই মনে করছেন যে সূর্যকুমারকে বাদ দিয়ে বড় ভুল করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ব্যাট হাতে সেরা ছন্দে না থাকলেও, অধিনায়ক হিসেবে দলকে একের পর এক জয় উপহার দেওয়া তারকাকে এভাবে ছেঁটে ফেলাটা উচিত হয়নি বলে ধারণা অনেকের।

    আরও পড়ুন: হারের ধারা অব্যাহত! বৈভব সূর্যবংশীকে সুযোগ দিয়েও জয় পেলো না ভারত, অস্বস্তি বাড়ছে গম্ভীরের

    এদিন প্রথমে ব্যাটিং করে ১৯০ রান স্কোরবোর্ডে তুলেছিল ভারত। দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন ঈশান কিষাণ (৪৯)। রান তাড়া করতে নামা ইংল্যান্ডকে জোড় ধাক্কা দিয়েছিলেন অর্শদীপ সিং। ২ ওপেনারকে প্রথম ওভারে ড্রেসিংরুমে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু পরে জ্যাকব বেথলের ৭৬ রানের অপরাজিত ইনিংসে ভর করে জয় পায় ইংল্যান্ড।

     

    Click here to Read More
    Previous Article
    বাড়ি ভাড়া নিয়ে লিভ ইনে মামি-ভাগ্নে! ‘খুন’ করে আত্মঘাতী মামি, চাঞ্চল্যকর ঘটনা বসিরহাটে
    Next Article
    দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির চোখরাঙানি, কী বলছে পূর্বাভাস? জানুন আজকের আবহাওয়ার খবর

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment