Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    জয়ের আশায় শমীক, তবু সতর্কবার্তা! গণনার আগে বিজেপি কর্মীদের হিংসা এড়ানোর বার্তা

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল (West Bengal Assembly Election Result) ঘোষণার আগে রাজনৈতিক মহলে চড়ছে উত্তেজনা। এই পরিস্থিতিতে নিজের দলের জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। তবে শুধুমাত্র জয়ের প্রত্যাশাই নয়, তার সঙ্গে দলীয় কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তাও দিলেন তিনি। গতকাল ভোটের ফলাফল, তার আগেই বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

    বিজেপির কর্মীদের বার্তা শমীকের (Shamik Bhattacharya)

    রবিবার সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলন করে শমীক ভট্টাচার্য স্পষ্টভাবে জানান, বাংলার নির্বাচনী সংস্কৃতিতে পরিবর্তন আনা প্রয়োজন। অতীতে ভোট-পরবর্তী হিংসার যে অভিযোগ বারবার সামনে এসেছে, তা থেকে বেরিয়ে এসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার উপর জোর দেন তিনি।

    কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “জয়ের পরে বিজেপি কর্মীরা যেন হিসার আশ্রয় না নেন। বিভিন্ন জায়গায় মরিয়া হয়ে একটা রাজনৈতিক দল কিছু অবাঞ্ছিত লোকজনকে জড়ো করছে। কিন্তু এ বার সেই সব করে গণনায় গন্ডগোল করা যাবে না।”

    এর পাশাপাশি, অতীতের অভিজ্ঞতার কথাও তুলে ধরে শমীক বলেন, “২৭ দিনে আমাদের ৫৬ জন বিজেপি কর্মী খুন হয়েছিলেন। ২৭ জন মহিলা ক‍্যামেরার সামনে এসে জানিয়েছিলেন যে তাঁরা গণধর্ষণের শিকার হয়েছেন।” তবে চলতি নির্বাচনে তুলনামূলক শান্তিপূর্ণ পরিবেশের কথা উল্লেখ করে তিনি নতুন ভোট সংস্কৃতির আহ্বান জানান। শমীক বলেন, “এর আগের নির্বাচনগুলির পরে বিজেপি কর্মীরা যে অত‍্যাচারের শিকার হয়েছিলেন, এ বার যেন বিজেপি কর্মীরা তার পাল্টা পরিস্থিতি তৈরি করার চেষ্টা না করেন। আমরা যে অত‍্যাচারের শিকার হয়েছি, আমাদের কর্মীদের পরিবারগুলি যে যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছে, আমরা চাই না অন্যদের এখন সেই যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হোক।”

    Shamik Bhattacharya hopes to win, but warns BJP workers to avoid violence

    আরও পড়ুন : ‘রিগিং হল ধরতে পারলেন না’, ফলতার পুনর্নির্বাচন ঘিরে কমিশনকে তোপ কুণালের

    এছাড়াও, সাম্প্রতিক নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গের মানুষ একটা ভিন্ন নির্বাচনের স্বাদ পেয়েছেন। স্বাভাবিক ভাবে এই জয় সংসদীয় গণতন্ত্রের জয়, সামগ্রিক ভাবে পশ্চিমবঙ্গের মানুষের রাজনৈতিক সচেতনতার জয়।”‌ ভোটগণনার আগে শমীক ভট্টাচার্যের এই বার্তা স্পষ্ট করে দেয়, রাজনৈতিক লড়াইয়ের পরেও শান্তি ও শৃঙ্খলা বজায় রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

    Click here to Read More
    Previous Article
    দিদির ম্যাজিক কি ফিকে? || MamataBanerjee || BengalPolls2026
    Next Article
    বাঁচবে সময়! টোল প্লাজায় লাগু MLFF সিস্টেম, কীভাবে কাটবে ট্যাক্স?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment