Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘জনতাই পাল্টি মেরেছে, শিল্পীরা আলাদা কেন হবে’, সরকার পরিবর্তনে বিষ্ফোরক সাহেব

    3 days ago

    বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ ১৫ বছর পর সরকার বদল হয়েছে বাংলায়। তৃণমূল সরকারের পতন ঘটিয়ে রাজ্যের মসনদে বসেছে বিজেপি। বিপুল ভোটে জিতে প্রথম বারের জন্য বাংলায় সরকার গঠন করেছে গেরুয়া শিবির। আর তারপরেই হঠাৎ করেই সুরবদল করতে দেখা যাচ্ছে টলিউড ইন্ডাস্ট্রির একাধিক অভিনেতা অভিনেত্রীকে। এবার রাজ্যে সরকার বদল নিয়ে মুখ খুললেন অভিনেতা সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya)। মানুষের মনোভাব বদলেছে বলেই সরকার বদল হয়েছে, মত সাহেবের।

    সরকার পরিবর্তন নিয়ে কী বললেন সাহেব (Saheb Bhattacharya)?

    সাহেবের কথায়, ‘পাল্টি তো সবাই মেরেছে, জনতাই মেরেছে। তাই সরকার বদল ঘটেছে। শিল্পীরা আলাদা কেন হবে?’ অভিনেতা বলেন, মানুষ বুঝতে পেরেছে যে এবার আর এই সরকার নয়, অন্য সরকার দরকার। তারা পাল্টি না মারলে পরিবর্তন হত না।

    Saheb bhattacharya opened up about government change

    কী বক্তব্য অভিনেতার: সাহেবের স্পষ্ট কথা, এই রাজনৈতিক পরিবর্তন বৃহত্তর জনমতের প্রতিফলন। গণতন্ত্রে জনতার মতামতই শেষ কথা। আর তার প্রতিফলনই নির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে। এখানেই শেষ নয়। সাহেব (Saheb Bhattacharya) আরও বলেন, ‘তৃণমূল সমর্থক যারা, তারা ৪ তারিখ বারোটার পর পাল্টি মেরে দিয়েছে। নয়তো এই বিপুল জয়টা কী করে পায়’।

    আরও পড়ুন : কাল থেকেই সরকারি বাসে যাতায়াত ফ্রি, কী কী নথি সঙ্গে রাখবেন?

    টলিউডে হাওয়া বদল: প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর টলিউড ইন্ডাস্ট্রিতেও হাওয়া ঘুরছে বলে আভাস পাওয়া যাচ্ছে। গুরুত্বপূর্ণ দায়িত্বে এসেছেন রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারীরা। ব্যান কালচার বন্ধ হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এমনকি তৃণমূল সাংসদ তথা ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ দেব মন্তব্য করেছেন, তৃণমূল আমলে তাঁকে যেভাবে ভুগতে হয়েছে, তা নতুন সরকার আসায় হবে না বলেই তাঁর বিশ্বাস।

    আরও পড়ুন : রেশন কার্ডে তথ্য ভুল, অফিসে ছুটতে হবে না, বাড়িতে বসেই করুন আপডেট

    এমনকি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় দাবি করেছেন, নিজের সদ্যোজাত সন্তানের মুখ চেয়ে নাকি ‘দাঁতে দাঁত চিপে’ ক্ষমা চেয়েছেন তিনি। তাঁর এই মন্তব্য নিয়ে ব্যাপক ট্রোলিংও হয়েছে। এবার নিজের মন্তব্য দিয়ে সাহেব বুঝিয়ে দিলেন, সরকার পরিবর্তন কোনও এক নির্দিষ্ট গোষ্ঠীর সিদ্ধান্ত নয় বলেই তাঁর মত।

    Click here to Read More
    Previous Article
    'শুভেন্দুর চাপে আমাদের গ্রেফতার করা হলো' পুলিশ গাড়িতে তুলতেই বিস্ফোরক Asit Majumdar
    Next Article
    জুলাই থেকে বাড়ি বাড়ি বসতে চলেছে স্মার্ট মিটার !

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment