Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    জনকল্যাণ শিবিরে আয়ুষ্মান ভারতের ফর্ম তুলবেন? এই ‘শর্ত’ পূরণ না করলে হবে না আবেদন

    1 day ago

    বাংলাহান্ট ডেস্ক : আরও একদিন সময় বাড়ানো হল জনকল্যাণ শিবিরের। রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন ব্লকে ব্লকে মোট ১১০০ টি শিবির আয়োজিত হয়েছে, যেখানে ৫৫ টি সরকারি প্রকল্পের আবেদন প্রক্রিয়া চলছে। অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা থেকে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat Yojana), যুবশক্তি প্রকল্পের মতো কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির রেজিস্ট্রেশন সম্পন্ন হচ্ছে শিবিরগুলিতে। একই ছাদের তলায় একাধিক প্রকল্পের পরিষেবা পাওয়া যাচ্ছে। এতে বড় সুবিধা হয়েছে আমজনতার।

    জনকল্যাণ শিবিরে আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat Yojana) নিয়ে আপডেট

    জনকল্যাণ শিবিরে সবথেকে বেশি চাহিদা যে প্রকল্পগুলির, তার মধ্যে প্রথম দিকেই রয়েছে আয়ুষ্মান ভারত। এই শিবিরেই প্রবীণ মানুষদের জন্য রয়েছে ‘আয়ুষ্মান ভারতের বয়স বন্দনা’। মূলত সত্তরোর্দ্ধ নাগরিকদের জন্যই রয়েছে সরকারের এই প্রকল্প। শুধুমাত্র প্রবীণ নাগরিকরাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারছেন জনকল্যাণ শিবিরে। এছাড়া অন্য কেউ কিন্তু আয়ুষ্মান ভারতের এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন না।

    These people won't get ayushman bharat yojana form

    কেন এই বিশেষ উদ্যোগ: প্রবীণ নাগরিকদের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। স্থানীয় যেখানে ফর্ম ফিল আপ হবে, সেখানে যেকোনো সময় গিয়েই সাধারণ মানুষ আবেদন করতে পারবেন। কিন্তু বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের পক্ষে তা সম্ভব নয়। তাই প্রবীণ নাগরিকদের জন্য ক্যাম্পে এই ব্যবস্থা করা হয়েছে।

    আরও পড়ুন : আগামীকাল পর্যন্ত রয়েছে সময়, আপনার ব্লকে কোথায় হচ্ছে জনকল্যাণ শিবির দেখে নিন এক ক্লিকে

    কী কী তথ্য লাগবে: জনকল্যাণ শিবিরে এবার রাজ্য সরকারের পাশাপাশি পাওয়া যাচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাও। কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat Yojana) নিয়ে আমজনতার আগ্রহ তুঙ্গে। তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে প্রয়োজন SPHH, PHH, AAY রেশন কার্ড। যাদের কাছে RKSY-I, RKSY-II কার্ড রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন না এই প্রকল্পে। তবে প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে ছাড়। যেকোনো রেশন কার্ড থাকলেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন তাঁরা।

    আরও পড়ুন : রাতারাতি নায়ক বদল, চার মাসেই গল্প পালটে যাবে সিরিয়ালের?

    উল্লেখ্য, আয়ুষ্মান ভারত বয়স বন্দনার ফর্মে উল্লেখ করতে হবে আবেদনকারীর আধার, রেশন কার্ডের নম্বর, আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর, জন্ম তারিখ, ঠিকানার মতো তথ্য। এছাড়াও ২০২৬ এর ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কিনা, এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে কিনা, সিএএতে আবেদন করা হয়েছে কিনা এসবও জানতে চাওয়া হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    ‘এই সুবিধা দেওয়া হবে না..,’ ফর্ম ফিল আপ করলেও এরা পাবে না অন্নপূর্ণা যোজনার টাকা
    Next Article
    আবেদনের আগে প্রস্তুত রাখুন সব নথি, জনকল্যাণ শিবিরে মিলছে বয়স বন্দনা স্কিমের ফর্ম

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment