Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    জিতলে বাবরি মসজিদ বানাব প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবার জয়ের আভাস পেয়ে কী বললেন হুমায়ুন?

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের ভোটগণনা ঘিরে উত্তেজনা তুঙ্গে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে ভোট ফলাফলের চিত্র পরিষ্কার হতে শুরু করেছে। এই আবহেই মুর্শিদাবাদ জেলায় প্রথম থেকেই নজর কেড়েছেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। এবার ভোট গণনার মাঝেই বড় মন্তব্য করলেন তিনি। ‌এর আগে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে মন্তব্য করে আগেই বিতর্কে জড়িয়েছিলেন।

    কী মন্তব্য হুমায়ুনের (Humayun Kabir) ?

    এর আগে দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হন। এরপর নিজস্ব রাজনৈতিক দল গড়ে নির্বাচনী ময়দানে নামেন হুমায়ুন। আর এবার গণনার ফলাফলে দেখা যাচ্ছে, সেই সিদ্ধান্তই যেন তাঁর পক্ষে গিয়েছে।২০২১ সালের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে তৃণমূলের শক্ত অবস্থান ছিল। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন।

    রাজ্যজুড়ে বিজেপি এগিয়ে রয়েছে, সেখানে মুর্শিদাবাদের কয়েকটি কেন্দ্রে আলাদা ছবি দেখা যাচ্ছে। বিশেষ করে, হুমায়ুন কবীর দুই কেন্দ্র—নওদা এবং রেজিনগর দুটিতেই তিনি এগিয়ে রয়েছেন। দুই আসনেই তাঁর এগিয়ে থাকা রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চার বিষয় হয়ে উঠেছে।

    নিজের এই সাফল্যের ইঙ্গিত তিনি আগেই পেয়েছিলেন বলেও দাবি করেন। এগিয়ে থাকার খবর পেয়ে হুমায়ুন বলেন, “মানুষ আমায় পছন্দ করেন। প্রচারেই আভাস পেয়েছিলাম। অনেক বিরোধিতা, প্ল্যান, হুমকিকে উপেক্ষা করেছি।”

    promised to build the Babri Masjid what did Humayun Kabir say now?

    আরও পড়ুন : “হিংসার মধ্যে যাবেন না, বাংলা শান্তি চায়” ভোটগণনার মধ্যেই বড় বার্তা শুভেন্দুর

    প্রসঙ্গত, ভোটগণনার ঠিক দু’দিন আগে তৃণমূলের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে প্রশ্ন উঠলে তিনি স্পষ্ট ভাষায় জবাব দিয়েছিলেন, “ডাকার কোনও প্রশ্ন নেই। আমার কাছে আসতে হবে। এসে বলতে হবে যা করেছি ভুল করেছি। ক্ষমা করতে হবে। তারপর বুঝব। ও কে হরিদাস পাল, ও ডাকবে আর আমি চলে যাব? হুমায়ুন কবীর এত দুর্বল লোক আছে? ডাকবে আর চলে যাব? হাঁটু গেড়ে বলবে…মানুষের স্বার্থে যদি ভাবব তখন।”এই পরিস্থিতিতে নিজের হুমায়ুন অতীতের দিকে আর ফিরে না তাকিয়ে, নিজস্ব দল গঠন করে সফলতার দিকেই এগোচ্ছে। চূড়ান্ত ফলাফল কী দাঁড়ায়, এখন সেটাই দেখার অপেক্ষা রাজনৈতিক মহলের।

    Click here to Read More
    Previous Article
    সবুজ রসগোল্লা থেকে কমলাভোগ, নির্বাচনী লড়াইয়ে ‘পৌষমাস’ মিষ্টি বিক্রেতাদের
    Next Article
    ‘BJP শুধু পোস্টারে’ বলেছিলেন শ্রেয়া, এখন মানিকতলায় কার দাপট?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment