Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    জি বাংলা থেকে সটান স্টার জলসায়, ‘তারে ধরি ধরি’ ছাড়ছেন এই অভিনেত্রী?

    22 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : একের পর এক নতুন সিরিয়াল (Serial) শুরু হচ্ছে বিভিন্ন চ্যানেলে। সেই সঙ্গে নতুন নতুন মুখও যোগ দিচ্ছেন সেই সমস্ত ধারাবাহিকে। এক চ্যানেলের সিরিয়াল থেকে প্রায়ই অন্য চ্যানেলের ধারাবাহিকে যোগ দিতে দেখা যায় অভিনেতা অভিনেত্রীদের। এবার তেমনই এক বদল ঘটতে চলেছে প্রথম সারির দুই চ্যানেলে।

    নতুন সিরিয়ালে (Serial) যোগ দিচ্ছেন এই অভিনেত্রী

    জি বাংলার ‘তারে ধরি ধরি মনে করি’ টিআরপি তালিকার প্রথম পাঁচেই থাকে। বরাবর ভালো নম্বর নিয়ে আসা সিরিয়ালটি থেকে এবার এক অভিনেত্রী পাড়ি দিতে চলেছেন অন্য ধারাবাহিকে। তাও আবার সটান অন্য চ্যানেলে। কোথায় কোন সিরিয়ালে দেখা যাবে অভিনেত্রীকে?

    This actress is joining new serial

    কোন সিরিয়ালে যোগ দিচ্ছেন: তিনি অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য, যাকে তারে ধরি ধরির দর্শকরা চেনেন ‘হিয়া’ নামে। এই সিরিয়ালে মিষ্টি মেয়ের চরিত্রেই দেখা যাচ্ছিল তাঁকে। তবে এবার থেকে স্টার জলসার ‘ঘূর্ণি’ সিরিয়ালে পা রাখতে চলেছেন তিনি। নতুন সিরিয়ালের সঙ্গে সঙ্গে তাঁর অভিনীত চরিত্রেরও বদল ঘটতে চলেছে।

    আরও পড়ুন : আরজিকর কাণ্ডে গুরুতর অভিযোগ, আইনি ফাঁসে জড়াতেই রচনার সাফাই…

    খলনায়িকার চরিত্রে অভিনেত্রী: জানা যাচ্ছে, এবার খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চলেছেন শ্রীতমা। এই চরিত্রে তাঁর নাম থাকছে শ্রীতমাই। এতদিন তারে ধরি ধরি মনে করি সিরিয়ালে (Serial) ইতিবাচক চরিত্রে মিষ্টি মেয়ে হিসেবে দেখেছেন দর্শক। এবার ভিন্ন চরিত্রে তাঁকে দেখে দর্শকের প্রতিক্রিয়া কেমন হয় সেটাই দেখার।

    আরও পড়ুন : এই সময়ের পর আর খাবার পরিবেশন নয়, মিলবে না গরম জলটুকুও! রেলের নতুন নিয়মে মাথায় হাত যাত্রীদের

    প্রসঙ্গত, তারে ধরি ধরির আগে ‘পরিণীতা’ সিরিয়ালে অভিনয় করেছেন শ্রীতমা। সেই সিরিয়ালেও নিজের অভিনয় প্রতিভার ছাপ রেখেছেন তিনি। এবার নতুন সিরিয়ালে কেমন অভিনয় করেন তিনি তা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

    Click here to Read More
    Previous Article
    লক্ষ্মীর ভান্ডারে বড় জালিয়াতি! নদিয়ার এক ব্লকেই ধরা পড়ল ১৭৩ ‘লক্ষ্মী ছেলে’
    Next Article
    RitabrataBanerjee: ‘কাল কী হবে কে জানে’! ৫০ বিধায়ক নিয়ে নতুন তৃণমূলের জল্পনা জিইয়ে রাখলেন ঋতব্রত

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment