Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ঝড়-বৃষ্টির ডবল ডোজ, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি? আবহাওয়ার খবর

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলছে রাজ্যে। তবে আজ থেকেই গরম বাড়বে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। শুক্রবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে বহাল থাকবে আর্দ্রতা জনিত অসস্তি। বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়? আবহাওয়ার খবর।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

    আবহাওয়া দপ্তর বলছে, আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। বিক্ষিপ্ত সামান্য বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

    আগামীকাল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এই জেলাগুলির কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও কিছু অংশে হালকা বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

    শুক্রবার থেকে বৃষ্টি সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস। ১৫ তারিখে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এই মুহূর্তে ঝড়-বৃষ্টির সতর্কতা নেই কোথাও। আগামী ২৪ঘণ্টায়। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। তাপমাত্রা স্বাভাবিক বা তার চেয়ে সামান্য বেশি থাকার সম্ভাবনা।

    south bengal weather(228)

    আরও পড়ুন: “এখন আমাদের খারাপ দিন চলছে…” প্রাথমিক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে কেন এমন বললেন কল্যাণ?

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। অধিক বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। এই সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার পর্যন্ত বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

    Click here to Read More
    Previous Article
    ‘হাইলি কনফিডেনশিয়াল’, চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়
    Next Article
    নিজেদের মধ্যে গোয়েন্দা তথ্য আদানপ্রদান করবে পাকিস্তান-বাংলাদেশ! ১০ বছরের জন্য সম্পন্ন চুক্তি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment