Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘হাইলি কনফিডেনশিয়াল’, চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) খুনের ঘটনায় জোরকদমে চলছে তদন্ত। মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের ঠিক ৩ দিন আগে প্রকাশ্য রাস্তায় গুলি চালিয়ে খুন করা হয় শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে। ওই ঘটনার তদন্তে এবার এল বড় মোড়। দুই রাজ্য থেকে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি অনুযায়ী, সুপারি কিলার ব্যবহার করে পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।

    চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড় মোড়

    রবিবার রাজ্য পুলিশের SIT উত্তরপ্রদেশের বালিয়া থেকে গ্রেফতার করে শার্প শুটার রাজ সিংকে। এছাড়াও বিহারের বক্সার থেকে গ্রেফতার করা হয় আরও দুই অভিযুক্ত ময়ঙ্ক রাজ মিশ্র এবং ভিকি মৌর্যকে। এই তিনজনই চন্দ্রনাথের খুনের ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত বলে দাবি তদন্তকারীদের। গ্রেফতারির পর সোমবারই বারাসত আদালতে পেশ করা হয় অভিযুক্তদের। জানা গিয়েছে, অভিযুক্তদের ১৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। আগামী ২৪ মে ফের শুনানি রয়েছে তাদের।

    Big success in chandranath rath murder case

    কী জানান সরকারি আইনজীবী: আদালতের বাইরে বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে অভিযুক্তদের। পুরো তদন্ত প্রক্রিয়াটাই খুব গোপনীয়তার সঙ্গে চালানো হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, এখনই সবটা বলা সম্ভব নয়। তদন্ত আরও এগোলে বিস্তারিত ভাবে বলা যাবে। তবে অভিযুক্তদের তিনজনের পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর করেছে আদালত।

    আরও পড়ুন : অভিষেক নিরাপত্তায় কাটছাঁট, মমতাকে নিয়ে কী সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

    গ্রেফতার একাধিক অভিযুক্ত: পুলিশের দাবি অনুযায়ী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে (Chandranath Rath) খুনের জন্য ইউপি থেকে ধৃত শার্প শুটার রাজ সিংকে মোটা অঙ্কের সুপারি দেওয়া হয়েছিল। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে এর আগেও বেশ কিছু মামলা রয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, খুনের অপারেশন শুরুর আগে বিভিন্ন টোল প্লাজার বিল মেটানো হয়েছিল ইউপিআই ট্রানজাকশনের মাধ্যমে।

    আরও পড়ুন : কোন কোন সরকারি বেসরকারি হাসপাতালে মিলবে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা? রইল লিস্ট

    তদন্তকারীদের দাবি অনুযায়ী, ধৃত ময়ঙ্ক রাজ মিশ্রের অ্যাকাউন্ট থেকে গিয়েছিল ওই টাকা। আর্থিক লেনদেনের সূত্র ধরেই ঘটনায় নেপথ্যে থাকা নাম গুলিকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে বলে খবর। ধৃত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্ত সহ মূল চক্রীদের খোঁজার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

    Click here to Read More
    Previous Article
    “এখন আমাদের খারাপ দিন চলছে…” প্রাথমিক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে কেন এমন বললেন কল্যাণ?
    Next Article
    ঝড়-বৃষ্টির ডবল ডোজ, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি? আবহাওয়ার খবর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment