Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ঝড়-বৃষ্টির পূর্বাভাস দুই বাংলায়, স্বস্তি মিলবে কি দাবদাহ থেকে? আগামীকালের আবহাওয়ার খবর

    5 days ago

    বাংলা হান্ট ডেস্ক: তীব্র গরমে যথারীতি হাঁসফাঁস করছেন রাজ্যবাসী। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলি তো ক্রমাগত বেড়ে চলেছে তাপমাত্রা। তবে এবার এই গরমের থেকে কিছুটা স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতরা। আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি ও কালবৈশাখী সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই বৃষ্টিতে তাপমাত্রার যে খুব একটা বেশি হের ফের হবে তা নয়। এখনো রবিবার পর্যন্ত এই অস্বস্তিকর যাই হোক গরম থাকবে দক্ষিণবঙ্গে।

    কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

    কালবৈশাখীর পূর্বাভাস থাকলেও, আপাতত দক্ষিণবঙ্গবাসীর (South Bengal Weather) সঙ্গী গরম। কারণ আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। অন্যদিকে, পশ্চিম বিহারে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। জোড়া ঘূর্ণাবর্তে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।

    South Bengal Weather signs of a kalbaishakhi the climate may change

    আরও পড়ুন: ১ জুন থেকে মহিলাদের জন্য বড় সুবিধা, বাসে বিনামূল্যে যাত্রার গাইডলাইন প্রকাশ

    এছাড়াও হাওয়া অফিস বলছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও স্বস্তি মিলবে না। গরম ও অস্বস্তিকর আবহাওয়া সব থেকে বেশি থাকবে বাঁকুড়া-পুরুলিয়া-পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান-বীরভূমে। পাশাপাশি কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বেশি হবে।

    এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া থাকতে পারে। পাশাপাশি বীরভূম-মুর্শিদাবাদ-নদিয়া-পূর্ব পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া-বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

    দক্ষিণবঙ্গের (South Bengal Weather)পাশাপাশি বৃহস্পতিবার থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। তবে সপ্তাহের শেষের তিন দিন অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি,আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু অংশে। এছাড়াও চলতি সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দার্জিলিং,কালিম্পং,আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়।

    Click here to Read More
    Previous Article
    আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না অভিষেক! বড় নির্দেশ কলকাতা হাই কোর্টের
    Next Article
    তন্ত্রসাধনার নামে ১৪ বছরের নাবালককে কি করতে যাচ্ছিলো! ঘটনা জানলে শিউরে উঠবেন | Jalpaiguri News

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment