Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না অভিষেক! বড় নির্দেশ কলকাতা হাই কোর্টের

    5 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি নির্বাচনী মন্তব্য ঘিরে শুরু হওয়া আইনি বিতর্কে বড় নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। অমিত শাহকে উদ্দেশ্য করে করা মন্তব্যের জেরে দায়ের হওয়া মামলায় আপাতত গ্রেফতারি বা কড়া পদক্ষেপ থেকে স্বস্তি পেলেও, আদালত স্পষ্ট জানিয়েছে অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না তিনি। একই সঙ্গে তদন্তে সহযোগিতা এবং নির্দিষ্ট নিয়ম মানার নির্দেশও দেওয়া হয়েছে অভিষেককে।

    অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলায় কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশ

    নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঘিরে করা মন্তব্যের পর থেকেই বিতর্কে জড়ান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ২৭ এপ্রিল আরামবাগের এক সভায় নাম না করে তিনি মন্তব্য করেছিলেন, “৪ তারিখে দেখব দিল্লির কোন বাবা বাঁচাবে।” সেই বক্তব্যকে কেন্দ্র করেই তাঁর বিরুদ্ধে FIR দায়ের হয়।

    এই মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) ওঠে বিষয়টি। বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলার শুনানিতে মন্তব্য করেন, ভোটের ফল অন্যরকম হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারত বলেও আশঙ্কা ছিল। যদিও আদালত আপাতত অভিষেকের বিরুদ্ধে কোনও জবরদস্তিমূলক পদক্ষেপে নিষেধাজ্ঞা জারি করেছে।

    হাই কোর্ট (Calcutta High Court) জানিয়েছে, এই সুরক্ষা ৩১ জুলাই পর্যন্ত অথবা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। তবে এর পাশাপাশি একাধিক শর্তও চাপানো হয়েছে তৃণমূল নেতার উপর। আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তদন্তকারী অফিসারকে অন্তত ৪৮ ঘণ্টা আগে নোটিস দেওয়ার কথাও বলা হয়েছে। পাশাপাশি আদালতের অনুমতি ছাড়া বিদেশ সফরে যেতে পারবেন না তিনি।

    Calcutta High Court Urged to Pause Verdicts Amid Govt Transition

    আরও পড়ুনঃ DBT নিয়মে বড় বদল, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে এখনই সারুন এই জরুরি কাজ

    প্রসঙ্গত, অভিষেকের ওই মন্তব্যকে কেন্দ্র করে বিধাননগর সাইবার ক্রাইম থানায় FIR দায়ের হয়েছিল। সেই মামলাতেই কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুনানির পর আপাতত কিছুটা স্বস্তি মিললেও, আদালতের শর্ত মেনেই চলতে হবে তাঁকে।

    Click here to Read More
    Previous Article
    যেকোনও মুহূর্তে গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আবেদনে হাইকোর্টের দ্বারস্থ অদিতি মুন্সি
    Next Article
    ঝড়-বৃষ্টির পূর্বাভাস দুই বাংলায়, স্বস্তি মিলবে কি দাবদাহ থেকে? আগামীকালের আবহাওয়ার খবর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment