Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    জঘন্য ফুটবল খেলেও জিতলো পর্তুগাল, মদ্রিচদের ছিটকে দিয়ে বিশ্বরেকর্ড গড়ে শেষ ১৬-তে CR7

    3 weeks ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ টানটান নাটকীয় ম্যাচে মরিয়া লড়াই করেও হার মানতে বাধ্য হলো ক্রোয়েশিয়া (Croatia)। পিছিয়ে পড়েও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) গোলে ২-১ ফলে ম্যাচ জিতে বিশ্বকাপের (FIFA World Cup 2026) শেষ ১৬ পর্যায়ে পৌঁছে গেল পর্তুগাল (Portugal)। এদিন ম্যাচের ৫৩ মিনিটে গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দিয়েছিলেন অভিজ্ঞ ইভান পেরিসিচ। ৬৮ মিনিটে বক্সে কর্ণার ভেসে আসার সময় রেনাতো ভেইগাকে টেনে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় পর্তুগাল। গোল করতে ভুল করেননি সিআরসেভেন।

    এরপর ক্রোয়েশিয়ার একটি গোল বাতিল হয় অফসাইডের কারণে। রোনাল্ডোর একটি গোলও ভিএআর বাতিল করে একই কারণে। একসময় ক্রোয়েশিয়ার মুহুর্মুহু আক্রমণের সামনে অসহায় হয়ে পড়ে পর্তুগাল। কিন্তু শেষপর্যন্ত অতিরিক্ত সময়ে রাফায়েল লিয়াও-এর ঠিকানা লেখা ক্রসে হেড করে পর্তুগালকে কাঙ্খিত জয় এনে দেন পরিবর্ত হিসেবে নামা স্ট্রাইকার গঞ্জালো র‍্যামোস।

    আরও পড়ুন: এমবাপ্পে নন, এই তারকার কারণে বিশ্বকাপে এত ভয়ংকর হয়ে উঠেছে ফ্রান্স! মন্তব্য বিশ্বজয়ী ফ্রেঞ্চ তারকার

    এদিন ম্যাচে নাটকীয় মুহূর্ত তৈরি হয় একদম শেষভাগে। ৯০ মিনিটের পরে অতিরিক্ত ১০ মিনিট সময় যোগ করেছিলেন রেফারি। তার মধ্যেই গোল পায় পর্তুগাল। কিন্তু ১০ মিনিটের বদলে ১৩ মিনিট অবধি খেলা চলতে থাকে এবং সেই সময়ের অন্তিম লগ্নে মাতানোভিচ গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরালেও গোলটি অফসাইডের কারণে বাতিল হয়। শেষপর্যন্ত টানটান উত্তেজনাকর ম্যাচ জিতে পরের রাউন্ডের টিকিট পায় পর্তুগাল। লড়াই করেও হার মানতে হওয়ায় কান্নায় ভেঙে পড়েন ক্রোয়েশিয়ার অনেক ফুটবলার।

    বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে নকআউট পর্যায়ে গোল করার রেকর্ড করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা এই তারকার এটি ছিল বিশ্বকাপের নকআউট পর্যায়ে করা প্রথম গোল। তবে ম্যাচের শেষে উত্তেজনা প্রশমিত হওয়ার পরে রোনাল্ডোর চোখে জল দেখা যায়। আজ থেকে ঠিক ১ বছর আগে নিজেদের জাতীয় দলের সতীর্থ দিয়েগো জটা-কে গাড়ি দুর্ঘটনার কারণে হারাতে হয়েছিল তাদের। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ জিতে তাই জটার ২১ নম্বর জার্সির হাতে নিয়ে তাকে বিশেষ সম্মান জানায় গোটা পর্তুগাল দল।

    আরও পড়ুন: ২৫ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে টিকিট! ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচ গিয়ে চড়ছে প্রত্যাশার পারদ, ভিনি নাকি হাল্যান্ড, নজরে কে?

    পরবর্তী পর্যায়ে পর্তুগালের প্রতিপক্ষ স্পেন, যারা রাতের ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ ফলে উড়িয়ে দিয়ে শেষ ১৬-তে পৌঁছেছে। চলতে টুর্নামেন্টে এখনো অবধি কোনও গোল হজম করেনি স্পেন। আক্রমণের পাশাপাশি রক্ষণেও চূড়ান্ত মজবুত দলটি। রোনাল্ডোর এই নড়বড়ে পর্তুগাল তাদের বিরুদ্ধে কতটা এঁটে উঠতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েছে ফুটবল বিশেষজ্ঞদের মধ্যে।

     

    Click here to Read More
    Previous Article
    আজই তৈরি হবে নিম্নচাপ! দক্ষিণবঙ্গে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টির দাপট, উঠবে ঝড়ও
    Next Article
    কলকাতায় ওম বিড়লা! বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানালেন সুকান্ত মজুমদার

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment