Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজই তৈরি হবে নিম্নচাপ! দক্ষিণবঙ্গে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টির দাপট, উঠবে ঝড়ও

    3 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক: বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। এমনটাই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আজই নিম্নচাপ তৈরি হবে। আর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। মঙ্গলবার পর্যন্ত টানা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

    ভরা বর্ষায় দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ বেড়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় টানা কয়েকদিন বৃষ্টিতে কমেছে তাপমাত্রাও। আজ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে। ভিজবে কলকাতাও। সপ্তাহান্তে বাড়বে বৃষ্টি।

    আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু তার সঙ্গে মৌসুমি অক্ষরেখা, সঙ্গে একাধিক ঘূর্ণাবর্ত রয়েছে। আবার বঙ্গোপসাগরে নিম্নচাপ। সবমিলিয়ে এসবের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। সতর্কতা রয়েছে।

    এরপর রবিবার ভারী বর্ষণ হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া এবং বাঁকুড়াতে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলাতেই কম-বেশি ঝড়-বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।

    South Bengal Weather(237)

    আরও পড়ুন: রাজ্যের শ্রমিকদের জন্য সুখবর, বাড়ছে নূন্যতম মজুরি! দেখে নিন কোন এলাকায় বাড়বে কত

    এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

    উত্তরে আবহাওয়ার বদল হবে। উত্তরে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আগামী মঙ্গলবার পর্যন্ত। তবে উপরের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। যার জেরে হলুদ সর্তকতা রয়েছে। পাশাপাশি কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

    Click here to Read More
    Previous Article
    রাজ্যের শ্রমিকদের জন্য সুখবর, বাড়ছে নূন্যতম মজুরি! দেখে নিন কোন এলাকায় বাড়বে কত
    Next Article
    জঘন্য ফুটবল খেলেও জিতলো পর্তুগাল, মদ্রিচদের ছিটকে দিয়ে বিশ্বরেকর্ড গড়ে শেষ ১৬-তে CR7

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment