Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    IPL 2026 জয়ী RCB-কে হারিয়ে দিলো গুজরাট টাইটান্স! কোহলিদের পেছনে ফেলে শীর্ষে সিরাজরা

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্ক: সবে শেষ হয়েছে ২০২৬ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2026)। ফাইনাল ম্যাচে গুজরাট টাইটান্সকে (Gujrat Titans) হারিয়ে টানা দ্বিতীয়বার আইপিএল খেতাব জয়ের স্বাদ পেয়েছে আরসিবি (RCB)। কোহলিদের দুর্দান্ত ব্যাটিংয়ের আইপিএলের বোলারদের অসাধারণ পারফরম্যান্স ছিল এই জয়ের মূল কারণ।

    আরসিবিকে পেছনে ফেলেছে গুজরাট:

    তবে আইপিএলের খেতাব জিতলেও একটি বিশেষ পরিসংখ্যানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে বেশ কিছুটা পেছনে ফেলে দিয়েছে গুজরাট টাইটান্স। আর সেই পরিসংখ্যান অনুযায়ী গোটা টুর্নামেন্টে গুজরাট টাইটান্সের বোলাররা আরসিবির বোলারদের থেকে মোট ১৮ টি উইকেট বেশি নিয়েছেন।

    আরও পড়ুন: ভেঙে গেল পুরোনো সব রেকর্ড! IPL 2026-এ ইতিহাস বদলে দিলেন কোহলি, গিল, সূর্যবংশী-রা

    গুজরাট টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবারের আইপিএলের ফাইনালে পৌঁছেছে মূলত নিজেদের বোলারদের ধারাবাহিক পারফরম্যান্সে ভর করে। একদিকে ছিল রাবাডা, সিরাজ, রশিদ খান সমৃদ্ধ অভিজ্ঞ বোলিং আক্রমণ। গোটা পাঞ্জাব প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ দলের প্রয়োজনে অক্লান্ত পরিশ্রম করে গিয়েছে। ফলস্বরূপ এবারের টুর্নামেন্টে মোট ১২৩টি উইকেট পেয়েছে তারা। দাপুটে ব্যাটিংয়ের মরসুমে যা একটি অবিশ্বাস্য পরিসংখ্যান।

    bhuvneshwar kumar strikes for RCB in IPL

    এক ম্যাচ কম খেলে এই তালিকায় খুব একটা পিছিয়ে নেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ভুবনেশ্বর কুমার, জস হ্যাজেলউড, ক্রূনাল পান্ডিয়া সমৃদ্ধ আরসিবি বোলিং আক্রমণ গোটা টুর্নামেন্টে উইকেট নিয়েছে ১০৫টি। সদ্যসমাপ্ত মরশুমে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় এই দলটি রয়েছে দ্বিতীয় স্থানে।

    আরও পড়ুন: বিরাট কোহলির বদলি হিসেবে ৪ ক্রিকেটারের ওপর চোখ গম্ভীরের! কার কপালে জুটবে ভারতীয় দলের টিকিট?

    আসুন দেখে নেওয়া যাক এইবারের আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি পাঁচটি দলের উইকেট :

    • গুজরাট টাইটান্স: ১২৩
    • রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১০৫
    • রাজস্থান রয়্যালস: ৯৪
    • সানরাইজার্স হায়দ্রাবাদ: ৮৮
    • চেন্নাই সুপার কিংস: ৮২

     

    Click here to Read More
    Previous Article
    দুটি IPL ট্রফি জিতেই বাজিমাত, ধোনির CSK-কে টপকে শীর্ষে কোহলির RCB
    Next Article
    ঠিক যেন হর্ষদ মেহতার কাহিনি! শেয়ার বাজারে ১৫ লক্ষ কোটির কেলেঙ্কারি রাজেশ এক্সপোর্টের

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment