Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    দুটি IPL ট্রফি জিতেই বাজিমাত, ধোনির CSK-কে টপকে শীর্ষে কোহলির RCB

    1 hour ago

    বাংলা হান্ট নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে আইপিএল (Indian Premier League) ট্রফি না জিততে পারার কারণে কম ইয়ার্কির শিকার হতে হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) ভক্তরা। বিরাট কোহলির (Virat Kohli) মতো মহাতারকা দলে থাকা সত্ত্বেও, এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেইল, শেন ওয়াটসন-এর মতো মহারথীদের সাথে মিলে দীর্ঘদিন আরসিবি ভক্তদের ট্রফি জয়ের আনন্দ উপহার দিতে পারেননি। অপরদিকে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) দলের, রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স একাধিকবার ট্রফি জিতে যাওয়ায় তাদের ভক্তরা আরও উৎসাহে ব্যঙ্গ করে গিয়েছে এই দলটিকে। কিন্তু ২০২৫ সালে সেই অপেক্ষার অবসান ঘটেছে।

    আরসিবি এখন জোড়া ট্রফির মালিক:
    ২০২৫ সালে এসে রজত প্রতিদানের অধিনায়কত্বে প্রথমবার আইপিএল ট্রফি জয়ের স্বাদ পায় ব্যাঙ্গালোর। আর চলতি বছরে আরো একবার আইপিএলের খেতাব জিতে এখন টুর্নামেন্টের সবচেয়ে সফল দলগুলির মধ্যে একটি আরসিবি। ফলে এই মুহূর্তে এই দলের ভক্তদের আনন্দের সীমা নেই।

    আরও পড়ুন: ঠিক যেন বড়ো দাদা! IPL শেষ হতেই বৈভবকে ভারতীয় দলে সুযোগ পাওয়ার রাস্তা বলে দিলেন কোহলি

    তবে শুধুমাত্র ট্রফি জয়ের জন্য নয়, সাফল্য যখন অধরা ছিল তখন থেকেই আরসিবির ভক্ত সংখ্যা টেক্কা দিয়েছে আইপিএলের অন্যান্য দলগুলিকে। অনেকে মনে করেন গোড়া থেকেই এই দলের দুর্দান্ত ব্যাটিং শক্তি এই দলকে ক্রিকেটপ্রেমীদের মধ্যে জনপ্রিয় করে তুলেছিল। তাই ট্রফির অভাব কখনোই আরসিবির সমর্থক সংখ্যার উপর প্রভাব ফেলেনি।

    আর এখন ট্রফি জয়ের পাশাপাশি মাঠের বাইরে ও একটি বিশেষ ক্ষেত্রে বাকিদেরকে কয়েক যোজন পেছনে ফেলে শীর্ষে আরসিবি। প্রথম আইপিএল দল হিসেবে ইনস্টাগ্রামে ২৫ মিলিয়ন ফলোয়ারের গণ্ডি পার করেছে কোহলি কোহলি, ভুবনেশ্বর কুমার। এই বিশ্বের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে জনপ্রিয়তারের নিরিখে তারা পেছনে ফেলে দিয়েছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসকেও।

    আরও পড়ুন: ভেঙে গেল পুরোনো সব রেকর্ড! IPL 2026-এ ইতিহাস বদলে দিলেন কোহলি, গিল, সূর্যবংশী-রা

    আসুন এক নজরে দেখে নেওয়া যাক ইনস্টাগ্রামের মঞ্চে আইপিএলের কোন দলগুলির ফলোয়ার সবচেয়ে বেশি….

    ১. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (২৫ মিলিয়ন)
    ২. চেন্নাই সুপার কিংস (২৩.৭ মিলিয়ন)
    ৩. মুম্বাই ইন্ডিয়ান্স (২০ মিলিয়ন)
    ৪. কলকাতা নাইট রাইডার্স (৮.৩ মিলিয়ন)

     

    Click here to Read More
    Previous Article
    মোদীর মুকুটে যুক্ত হচ্ছে নতুন পালক! জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরির পথে প্রধানমন্ত্রী
    Next Article
    IPL 2026 জয়ী RCB-কে হারিয়ে দিলো গুজরাট টাইটান্স! কোহলিদের পেছনে ফেলে শীর্ষে সিরাজরা

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment