Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    iPhone চার্জ দেওয়ার সময়ে করবেন না এই ৪ টি ভুল! নাহলেই দ্রুত নষ্ট হবে ব্যাটারি

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আমাদের দৈনন্দিন জীবনে স্মার্টফোন অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। অফিসের কাজকর্ম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় সময় কাটানো, প্রতিটি ক্ষেত্রেই স্মার্টফোনের জুড়ি মেলা ভার। এদিকে, স্মার্টফোন ব্যবহার করার ক্ষেত্রে সঠিকভাবে চার্জ দেওয়ার বিষয়টিও অত্যন্ত জরুরি। এমতাবস্থায়, আপনি যদি একজন iPhone (iPhone Charging Tips) ব্যবহারকারী হয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হবে। মূলত, এই প্রতিবেদনে আমরা সঠিকভাবে iPhone চার্জিংয়ের (Charging) ক্ষেত্রে ৪ টি বিষয় উপস্থাপিত করব। যেগুলি মাথায় রাখলে ব্যাটারি (Battery) খারাপ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমবে।

    iPhone চার্জ (iPhone Charging Tips) দেওয়ার সময়ে করবেন না এই ৪ টি ভুল!

    ১. সারারাত চার্জিং করবেন না: অনেকেরই ঘুমোতে যাওয়ার আগে ফোন চার্জে দেওয়ার অভ্যাস থাকে। আধুনিক iPhone-এ ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম থাকলেও, ঘণ্টার পর ঘণ্টা চার্জারের সঙ্গে iPhone যুক্ত থাকলে তা দীর্ঘমেয়াদে ব্যাটারির আয়ুর ওপর প্রভাব ফেলতে পারে। তাই, অবশ্যই প্রয়োজন অনুযায়ী চার্জ দিন এবং চার্জ হয়ে গেলে ফোনটি চার্জার থেকে বিচ্ছিন্ন করুন।

    Follow these iPhone Charging Tips to keep battery healthy.

    ২. প্রতিবার ১০০ শতাংশ চার্জ করার প্রয়োজন নেই: অনেকেই তাঁদের ফোন ১০০ শতাংশের সম্পূর্ণ চার্জ হয়ে যাওয়ার পরেও দীর্ঘ সময়ের জন্য চার্জারে লাগিয়ে রাখেন। এতে ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন ব্যবহারের জন্য ব্যাটারি ২০ থেকে ৮০ শতাংশের মধ্যে রাখাই সবচেয়ে ভালো। এটি ব্যাটারিকে দীর্ঘ সময়ের জন্য ভালো রাখতে পারে।

    আরও পড়ুন: বিশ্বব্যাপী অস্থিরতার আবহেও বজায় থাকবে ভারতের অর্থনীতির গতি! GDP-র প্রসঙ্গে সামনে এল বড় রিপোর্ট

    ৩. গরম জায়গায় আপনার ফোন চার্জ দেওয়া থেকে বিরত থাকুন: চার্জ দেওয়ার সময় ব্যাটারির তাপমাত্রা বেড়ে যাওয়া স্বাভাবিক। কিন্তু, iPhone যদি আগে থেকেই গরম পরিবেশে থাকে তবে সমস্যাটি আরও বাড়তে পারে। কড়া রোদে, বন্ধ গাড়িতে বা গরম ঘরে চার্জ দিলে তা ব্যাটারির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই, আপনার iPhone একটি। ঠান্ডা ও ভালোভাবে বাতাস চলাচল করে এমন জায়গায় চার্জ দেওয়াই সবচেয়ে ভালো।

    আরও পড়ুন: গড়লেন নতুন ইতিহাস! প্রথম ভারতীয় হিসাবে জাপান ওপেন জিতলেন পিভি সিন্ধু

    ৪. সর্বদা Apple-এর চার্জার ব্যবহার করুন: এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই iPhone-এর চার্জিংয়ের ক্ষেত্রেও বিভিন্ন সংস্থার অ্যাডাপ্টার ব্যবহার করে থাকেন। কিন্তু এটি উচিত নয়। বরং, Apple-এর চার্জার এবং কেবল ব্যবহার করাই গুরুত্বপূর্ণ। সস্তা বা স্থানীয় চার্জারগুলি প্রায়শই সঠিক ভোল্টেজ এবং কারেন্ট সরবরাহ করে না। যা ব্যাটারির কার্যক্ষমতাকে প্রভাবিত করতে পারে। শুধু তাই নয়, নিম্নমানের চার্জার নিরাপত্তা ঝুঁকিও বাড়াতে পারে। এই বিষয়গুলি মেনে চললেই আপনি আপনার iPhone-এর ব্যাটারি দীর্ঘ সময়ের জন্য ভালো রাখতে পারবেন। পাশাপাশি, আপনার আইফোন এর ব্যাটারির স্বাস্থ্য কেমন রয়েছে সেটিও আপনি মাঝেমধ্যেই iPhone থেকে চেক করে নিতে পারেন। এর ফলে ফোনের সার্বিক কর্মক্ষমতাও ভালোভাবে বজায় থাকবে।

    Click here to Read More
    Previous Article
    RAJDEEP GANGULY: Gen Z দের যুগে AI কি মিউজিক ডিরেক্টরদের বড় প্রতিদ্বন্দ্বী?
    Next Article
    আর্জেন্টিনাকে জেতাতে মন্দিরে পুজো ভক্তর

    Related টেক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment