Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ইংল্যান্ডের বিরুদ্ধে সম্মান রক্ষার লড়াই ভারতীয় দলের! শ্রেয়সকে ভরসা দিতে ৩টি নতুন পরিকল্পনা করবেন গম্ভীর

    4 weeks ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আয়ারল্যান্ডের বিরুদ্ধে (Ireland vs India) টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে লজ্জার হার স্বীকার করতে হয়েছে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ভারতীয় দলকে (Indian Cricket Team)। কিন্তু নিজেদের সামলে নেওয়ার জন্য খুব বেশি সময় নেই গৌতম গম্ভীরদের (Gautam Gambhir) সামনে। কারণ পরের মাসেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে ভারতীয় দল। আয়ারল্যান্ড সিরিজে বোলিং এবং ব্যাটিং দুই বিভাগেই মুখ খুবড়ে পড়েছিল ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই এক ভুল গুলি করলে জয়ের আশা দুরাশায় পরিণত হবে

    আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি ম্যাচেই ব্যাটিং এর ক্ষেত্রে একটি নির্দিষ্ট ভুল বারবার করেছে ভারত। প্রথম ম্যাচে ১৮৩ রান তারা করতে নেমে বিশ্রীভাবে ব্যর্থ হয় ভারতের টপ অর্ডার। এরপর দ্বিতীয় ম্যাচেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে; শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ভারত চাপের মুখে দলের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সিঙ্গলস বা ডাবলস নিতে পারেনি। ফলে রান রেট কখনোই নিয়ন্ত্রণে ছিল না তাদের। টপ অর্ডারের চূড়ান্ত ব্যর্থতার দিনে দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছে মিডল অর্ডার।

    ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্ট এমন ক্রিকেটারদেরই প্রাধান্য দেন যারা ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই দলের হয়ে কার্যকরী ভূমিকা পালন করতে পারে। ফলে দলে স্পেশালিস্ট বোলার বা ব্যাটারের অভাব দেখা যায়। মরণ বাঁচন ম্যাচে দলে একজন অতিরিক্ত স্পেশালিস্ট ব্যাটার বা বোলার না থাকার জন্য ভারতীয় দলকে স্ট্রাগল করতে হয়।

    আরও পড়ুন: কোহলির সাথে বিশ্বকাপ জিততে চাইলে RCB কে অনুসরণ করুক গম্ভীর! বিস্ফোরক মন্তব্য বিশ্বজয়ী ভারতীয় উইকেটকিপারের

    আয়ারল্যান্ড সিরিজের ভারতীয় ভক্তদের মনে সবচেয়ে বড় যে প্রশ্ন ছিল তা হলো—এই সিরিজে কি বৈভব সূর্যবংশী জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবেন? কিন্তু সবাইকে অবাক করে গৌতম গম্ভীররা অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের সফল ওপেনিং জুটির ওপরই আস্থা রাখার সিদ্ধান্ত নেয়। তবে দুই ম্যাচেই জুটি হিসেবে তাদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ওপেনিং জুটি হিসেবে দুই ম্যাচ মিলিয়ে তারা মাত্র ১৬ রান তুলতে পেরেছিল।

    আরও পড়ুন: রোহিত শর্মাকে দল থেকে বাদ দিক BCCI! হিটম্যানকে নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন ভারতীয় তারকা ক্রিকেটার

    দলের বিপদের সময়ে শ্রেয়স আইয়ারকে দেখিয়েছিল একদম পরিকল্পনাহীন। দেখে মনে হয়েছিল যে আগের অধিনায়ক সূর্যকুমার যাদবের সফলতার ভার কাঁধে নিয়ে চলছেন তিনি। এই জায়গায় নতুন করে ভাবতে হবে গৌতম গম্ভীরকে। এই অবিশ্বাস্য ব্যর্থতার পর যদি শ্রেয়সায় যার আত্মবিশ্বাস ছাড়িয়ে বসেন তবে ভারতীয় দলের পক্ষে ইংল্যান্ডের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে কামব্যাক করা অত্যন্ত কঠিন।

     

    Click here to Read More
    Previous Article
    বইপাড়াতেও উচ্ছেদ নাকি ভোলবদল? কলেজ স্ট্রিট নিয়ে সরকারের প্ল্যান জানালেন অগ্নিমিত্রা
    Next Article
    আজকের রাশিফল ৩০ জুন, পারিবারিক জীবন সুখের হবে এই চার রাশির

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment