Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ১ মার্চ, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: একজন পুরনো বন্ধুর সঙ্গে আজ আপনার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন ঘটবে। জমি সংক্রান্ত বিনিয়োগের ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। আপনার মিশুকে মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ কোনও বড় সমস্যার সম্মুখীন হলেও বন্ধু-বান্ধবদের সাহায্যে সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। বিবাহিত জীবনে মনোমালিন্য হলে নিজেরাই তো মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: কর্মক্ষমতা বজায় রাখার লক্ষ্যে বাড়ি থেকে বেরোবার আগে এক চামচ মধু সেবন করুন।

    বৃষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। কোথাও বিনিয়োগ করার আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে সংযত হয়ে সমাধান করুন প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার ক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে নিজের খাবারের একটি অংশ আলাদা করে রাখুন এবং পরে তা একটি গরুকে খেতে দিন।

    মিথুন রাশি: আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। দীর্ঘস্থায়ী লাভের জন্য আপনি আজ স্টক অথবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের একটি বিশেষ কৃতিত্বের মাধ্যমে অত্যন্ত গর্বিত হবেন। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। আপনি আজ একজন আত্মীয়ের কাছ থেকে চমক পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন।
    প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে মা অথবা মায়ের বয়সী মহিলাদের সঙ্গে কিছুটা সময় কাটান এবং তাঁদের আনন্দে রাখুন।

    কর্কট রাশি: কোনও প্রাচীন জিনিস অথবা গয়নায় বিনিয়োগ করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ সেইসব কাজগুলি বেশি করে করবেন যেগুলি ছোটবেলায় করতে পছন্দ করতেন। বন্ধুদের সঙ্গে আজ সংযত হয়ে কথা বলুন। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত মানসিক চাপের মধ্যে অতিবাহিত হলেও শারীরিক দিক থেকে আপনি সুস্থ থাকবেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে কপালে জাফরানের তিলক লাগান।

    সিংহ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। ব্যায়ামের প্রতি মনোযোগী হন। ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনি আজ অর্ধাঙ্গিনীর সঙ্গে আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। আপনার অনিয়ন্ত্রিত জীবনযাপন আজ পরিবারের সদস্যদের চিন্তা বৃদ্ধি করতে পারে। তাই, নিজেকে সংযত করুন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে জামাকাপড় ইস্ত্রি করেন এমন একজন ব্যক্তিকে অথবা একজন ধোপাকে কয়লা দান করুন।

    কন্যা রাশি: প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার চারপাশে আজ কী কী ঘটছে সেদিকে সতর্ক থাকুন। নাহলে, কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে। বৈবাহিক বন্ধনে প্রবেশ করার ক্ষেত্রে এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকলে জিনিসপত্রের প্রতি অবশ্যই যত্নশীল হন। অর্ধাঙ্গিনীর শরীর আজ খারাপ হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি কোথাও কেনাকাটা করতে যেতে পারেন। যার ফলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে হলুদ ছোলার ডাল দিয়ে তৈরি মিষ্টি অভাবী এবং ক্ষুধার্তদের উদ্দেশ্যে বিতরণ করুন।

    Ajker rashifal todays horoscope 26 February 2026.

    তুলা রাশি: সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও শারীরিক দিক থেকে আপনি সুস্থ থাকবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। বন্ধুরা আজ আপনার জন্য একটি আকর্ষণীয় পরিকল্পনা করে এই দিনটিকে স্মরণীয় করে তুলবেন। এই রাশির অভিভাবকরা তাঁদের সন্তানদের সময়ের সঠিক ব্যবহার সম্পর্কে পরামর্শ দিতে পারেন। আপনি আজ একটি মাল্টিপ্লেক্সে ভালো সিনেমা দেখতে যেতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলেও আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী বিষয়টি ভালোভাবে সামলে নেবেন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই একটি নারকেল এবং সাতটি আমন্ড কোনও ধর্মীয় স্থানে অর্পণ করুন।

    বৃশ্চিক রাশি: আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কোথাও বিনিয়োগের ক্ষেত্রে এই দিনটি খুব একটা ভালো নয়। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় কাজের অযথা সময় নষ্ট করবেন না। বন্ধুদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য এই দিনটি অবশ্যই ভালো। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বিবাহ বা অন্য কোনও শুভ অনুষ্ঠানে বাধা সৃষ্টি করা থেকে বিরত থাকুন।

    ধনু রাশি: পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোথাও বিনিয়োগ করার আগে সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। আপনি আজ আপনার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে একটি পারিবারিক সমস্যার সমাধান করে ফেলতে পারেন। প্রেমের জীবনে আবেগপ্রবণ হয়ে কোনও কাজ করবেন না। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই কপালে এবং নাভিতে কেশরের তিলক লাগান।

    আরও পড়ুন: গ্লোবাল ইনভেস্টরদের প্রথম পছন্দ ভারত! FDI-তে ১৮ শতাংশ বৃদ্ধি, আমেরিকা থেকে বিপুল বিনিয়োগ

    মকর রাশি: ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠবে। পরিবারের সমৃদ্ধি ঘটবে এমন একটি পরিকল্পনা আপনি গ্রহণ করতে পারেন। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে একজন বিশেষ বন্ধু আজ আপনার পাশে দাঁড়াবেন। এই রাখির কিছু পড়ুয়া আজ ল্যাপটপ বা টিভিতে একটি সিনেমা দেখে অনেকটা সময় ব্যয় করবে। দিনের শুরুটা আজ অত্যন্ত সুন্দরভাবে হবে। যারে রেশ সারাদিন ধরে বজায় থাকবে। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে চিনি, আটা এবং ঘি-এর মিশ্রণ নারকেলের মধ্যে রেখে তা একটি অশ্বত্থ গাছের নিচে রেখে দিন।

    আরও পড়ুন: সদ্য হারিয়েছেন বাবাকে! শোকের আবহেই টিম ইন্ডিয়ায় যোগ দিচ্ছেন রিঙ্কু, কী জানাল BCCI?

    কুম্ভ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ সমস্ত কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করে ফেলতে পারবেন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। বন্ধুদের মাধ্যমে আজ আপনি কিছু গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি করতে পারবেন। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে একজন বিশেষ বন্ধু আজ আপনার পাশে দাঁড়াবেন। এই রাশির পড়ুয়াদের পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে। আপনি আজ একাকী সময় অতিবাহিত করতে পছন্দ করবেন। পাশাপাশি, আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: বাড়ির তাপমাত্রা কম রাখার লক্ষ্যে অবশ্যই কর্পূর জ্বালান।

    মীন রাশি: প্রতিটি কাজ আজ মাথা ঠান্ডা রেখে আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আপনি কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ পার্কে বেড়াতে গিয়ে এমন এক ব্যক্তির সম্মুখীন হতে পারেন যাঁর সঙ্গে অতীতে আপনার মতবিরোধ হয়েছিল। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কোনও গাছের ক্ষতি করবেন না অথবা গাছের পাতা কিংবা অঙ্কুর ছিঁড়ে ফেলবেন না।

    Click here to Read More
    Previous Article
    T20 বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছলে কোন দলের মুখোমুখি হবে ভারত? মিলল আপডেট
    Next Article
    হয়ে যযান সতর্ক! মার্চের প্রথম দিন থেকেই হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামের নিয়মে বদল, এখনই নিন জেনে

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment