Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হঠাৎ বিকট শব্দে বেজে উঠবে আপনার ফোন, সতর্ক থাকুন

    3 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ দেশের বহু মানুষের ফোনে শনিবার হঠাৎ জোরে অ্যালার্ম বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে জরুরি সতর্কবার্তা (Emergency Alert)। এতে অনেকেই প্রথমে ভয় পেয়ে যান। তবে আতঙ্কের কিছু নেই বলেই জানিয়েছে কেন্দ্র সরকার। আসলে নতুন একটি দুর্যোগ সতর্কতা ব্যবস্থা চালু করা হয়েছে, যার মাধ্যমে বিপদের সময় আগেভাগে মানুষকে সতর্ক করা হবে।

    নতুন ইমার্জেন্সি অ্যালার্ট (Emergency Alert) সিস্টেম চালু করেছে কেন্দ্র

    শনিবার কেন্দ্রীয় সরকার দেশের নিজস্ব নতুন ইমার্জেন্সি অ্যালার্ট (Emergency Alert) সিস্টেম চালু করেছে। এই ব্যবস্থার নাম রাখা হয়েছে ‘সচেত’ (SACHET)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই পরিষেবার উদ্বোধন করেন। এই সিস্টেম তৈরি করেছে সি-ডট বা সেন্টার ফর ডেভেলপমেন্ট অব টেলেমেটিকস। মূল উদ্দেশ্য হল, কোনও বড় বিপদ আসার আগেই সাধারণ মানুষের মোবাইলে সতর্কবার্তা পৌঁছে দেওয়া।

    আগে শুধুমাত্র এসএমএসের মাধ্যমে সতর্কবার্তা পাঠানো হত। এখন নতুন সেল ব্রডকাস্ট প্রযুক্তির মাধ্যমে ফোনে সরাসরি অ্যালার্ট (Emergency Alert) যাবে। অ্যালার্ট এলে ফোনে জোরে শব্দ হবে এবং স্ক্রিনে সতর্কবার্তা দেখা যাবে। সবচেয়ে বড় বিষয় হল, ফোন সাইলেন্ট মোডে থাকলেও এই অ্যালার্ট আসবে। এমনকি এয়ারপ্লেন মোড অন থাকলেও অনেক ক্ষেত্রে সতর্কবার্তা পৌঁছে যেতে পারে বলে জানানো হয়েছে।

    পেগাসাস: ফোনে আড়ি পাতার বিষয়ে ৭টি প্রশ্নের উত্তর - BBC News বাংলা

    আরও পড়ুনঃ গণনার আগে তৃণমূলকে বড় ধাক্কা! কমিশনের সিদ্ধান্তেই সিলমোহর সুপ্রিম কোর্টের

    কেন্দ্রের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ১৯টিরও বেশি ভাষায় প্রায় ১৩ হাজার ৪০০ কোটি অ্যালার্ট (Emergency Alert) পাঠানো হয়েছে। মূলত ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টি, বজ্রপাত, ভূমিকম্প, সুনামি বা গ্যাস লিকের মতো বিপদের সময় এই ব্যবস্থা ব্যবহার করা হবে। বর্তমানে দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই পরিষেবা চালু রয়েছে। সরকারের দাবি, ভবিষ্যতে বড় বিপদের সময় দ্রুত মানুষকে সতর্ক করতে এই সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

    Click here to Read More
    Previous Article
    ভোট গণনা নিয়ে সাবধানী কমিশন, নিরাপত্তার জন্য চালু নয়া ব্যবস্থা
    Next Article
    ISC তে দেশের প্রথম অনুস্কার বাড়িতে এক সাথে সুজন চক্রবর্তী এবং অর্জুন সিং

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment