Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    হোলির ছুটিতে বড় ম্যাচ! ইডেনে বিশ্বকাপ সেমিফাইনাল উপলক্ষে রাত পর্যন্ত চলবে অতিরিক্ত মেট্রো

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক: বুধবার দোল যাত্রার পাশাপাশি রয়েছে ইডেন গার্ডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচ। এই দিন উপলক্ষে যাত্রীদের কথা মাথায় রেখে এসপ্ল্যানেড থেকে বিশেষ মেট্রো চালানো সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে হোলির জন্য সার্বিকভাবে কম চলাচল করবে মেট্রো পরিষেবা (Kolkata Metro)।

    উৎসবের দিনে বড় ম্যাচ ইডেন থেকে বাড়ি ফেরা সহজে বিশেষ মেট্রো (Kolkata Metro)

    সোমবার মেট্রোর বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে সাধারণ দিনে আপ ও ডাউন মিলিয়ে ২৭২টি মেট্রো চলে। তবে হোলির দিন ১৯৪ টি মেট্রো চলবে। তবে দিনের প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময়ে কোনও পরিবর্তন করা হয়নি (Kolkata Metro)।

    Kolkata Metro special metro to make it easier to return home from Eden after big match on festival day

    আরও পড়ুন: আটা ছাড়াই তৈরি হবে নরম রুটি, তরকারি না থাকলেও জমবে সকালের জলখাবার

    এছাড়াও বুধবার ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ম্যাচ শেষে বাড়ি ফিরত দর্শকদের কথা মাথায় রেখে ব্লু লাইনের এসপ্ল্যানেড স্টেশন থেকে বিশেষ মেট্রো চালানো হবে। রাত ১১টা ১৫ মিনিটে আপ ও ডাউনের মেট্রো ছাড়বে।

    পাশাপাশি মেট্রোটি সব স্টেশনেই থামবে। বিশেষ মেট্রোর জন্য বুকিং কাউন্টার খোলা থাকবে শুধুমাত্র এসপ্ল্যানেড স্টেশনে। এমনকি হোলির দিন গ্রীন লাইনে ২২৮টি মেট্রোর পরিবর্তে ১৮৬টি মেট্রো চালানো হবে। দিনের প্রথম মেট্রো ও শেষ মেট্রো ছাড়ার সময়ের কোনও পরিবর্তন করা হয়নি।

    প্রসঙ্গত, ইয়োলো লাইনে সারাদিনে ৯২টি মেট্রো চলবে। দিনের প্রথম মেট্রো ছাড়ার সময়ের কোনও পরিবর্তন করা হয়নি। তবে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরের দিকে শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ৫৮ মিনিটে। এছাড়াও জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়ার দিকে শেষ মেট্রো ছাড়বে ৯টা ১৮ মিনিটে। অরেঞ্জ ও পার্পেল লাইনের পরিষেবা সাধারণ দিনের মতোই থাকবে (Kolkata Metro)।

    Click here to Read More
    Previous Article
    দোলে গলা ভেজানোর প্ল্যান? কখন খুলবে মদের দোকান? সুরাপ্রেমীদের জন্য বিজ্ঞপ্তি আবগারি দফতরের
    Next Article
    ‘বিজেপি আসলে ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশনের বেতন’, DA আবহেই রাজ্যে বিরাট ঘোষণা শাহের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment